images

জাতীয়

এনবিআর চেয়ারম্যানের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে টাকা দাবি 

নিজস্ব প্রতিবেদক

১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৯ এএম

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের মো. আব্দুর রহমান খানের নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করছে একটি প্রতারক চক্র। এমন তথ্য এনবিআরের নজরে এসেছে।

বুধবার (১৬ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ড থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, +৮৮০১৬১৮-৬০৩৩২৮ নম্বর ব্যবহার করে ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা চালানো হচ্ছে। একই চক্র এর আগেও এ ধরনের ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ দাবি করেছে বলে জানা গেছে।

আরও পড়ুন: নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তরের তাগিদ বিশেষজ্ঞ

এনবিআর জানায়, চেয়ারম্যানের নাম ও ছবি ব্যবহার করে কেউ যোগাযোগ করলে তা বিশ্বাস না করার জন্য কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের জনগণকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।

এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। 

এমআর/এআরএম