জ্যেষ্ঠ প্রতিবেদক
১৩ এপ্রিল ২০২৬, ১০:১৪ পিএম
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) বিশেষ অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ওয়ারী বিভাগের সহায়তায় রাজধানীর সায়েদাবাদ জনপথ মোড় ও যাত্রাবাড়ী–মাওয়া রোডের মোড়ে অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া বিভাগ।
আরও পড়ুন: রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার
ডিএসসিসির পূর্বঘোষিত নোটিশ অনুসারে টার্মিনালের বাইরে সড়কের পাশে থাকা সব অবৈধ টিকিট কাউন্টার বন্ধ ও অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই অংশ হিসেবে সোমবার অভিযান চালিয়ে সেগুলো উচ্ছেদ করা হয়। এ সময় অবৈধ ৩১টি বাস কাউন্টার সিলগালা করে ৪১টি তালা দেওয়া হয়।
জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।
এমআইকে/এআর