হাজারীবাগ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- শহীদ (৪০), হনুফা বেগম ওরফে অনুপমা ( ৪০), লাবনী ইসলাম ওরফে লিমা (২০), ইমরান হোসেন সাগর (৩৫), আসলাম (২৯), ওসমান গনি (৩২), রাশিদুল হাসান মাসুদ (১৯), শাহিন শেখ (২২), হেলাল (২৭), হোসেন (২৯), ওমর ফারুক (২৫), কুদ্দুস (৪০), দুলাল মিয়া (৩৫), সাইফুল ইসলাম (২৬), সুজন সরকার (২৭), মাসুম (৩০), দ্বীন ইসলাম, রিওন রায় (২১), সরোয়ার (৪০), রতন মিয়া (৪২), মারুফ (২৭) ও হৃদয় (২২)।
বিজ্ঞাপন
হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, রোববার হাজারীবাগ থানা পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৮ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
এমআইকে/এএইচ




