images

জাতীয়

ফার্মগেটে লাব্বাইক পরিবহনের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক

০৮ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পিএম

রাজধানীর ফার্মগেট এলাকায় লাব্বাইক পরিবহনের একটি বাসের ধাক্কায় মোহাম্মদ মামুন ফরাজী নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন।

‎বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় ফার্মগেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফার্মগেট এলাকায় লাব্বাইক পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে একটি সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজি চালক মামুন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মামুন ফরাজী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হিরাগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি শিকদার ফরাজীর ছেলে।

আহত অবস্থায় মামুনকে হাসপাতালে নিয়ে আসা পথচারী কাজী ফয়সাল জানান, বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে চালক গুরুতর আহত হন।

এ বিষয়ে তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আক্কাস আলী বলেন, ‘ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।’

‎একেএস/এমআই