মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

ঢাকায় রিকশার অবাধ চলাচলের অনুমতি চান মালিক-শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০১:২৫ পিএম

শেয়ার করুন:

ঢাকায় সিএনজির অবাধ চলাচলের অনুমতি চান মালিক-শ্রমিকরা
সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিকদের দীর্ঘদিনের দাবি পূরণে বিলম্ব হওয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ছবি: ঢাকা মেইল

ঢাকা-থ সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিকদের দীর্ঘদিনের দাবি পূরণে বিলম্ব হওয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় তিন হাজার গাড়ির মালিক ও শ্রমিকের আন্দোলনের প্রেক্ষিতে বিআরটিএ দফায় দফায় পরীক্ষা-নিরীক্ষা শেষে গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুমতির সুপারিশ করে মন্ত্রণালয়ে পাঠায়। কিন্তু মন্ত্রণালয় সেই সুপারিশের পরও দীর্ঘ সময় অতিবাহিত করে। পরবর্তীতে ১ এপ্রিল ২০২৬ তারিখে একটি সভা আহ্বান করা হলেও তা অনুষ্ঠিত হয়নি। পরে ৫ এপ্রিল পুনরায় সভার উদ্যোগ নেওয়া হলেও সেটিও ভেস্তে যায়। 


বিজ্ঞাপন


তারা আরও বলেন, সর্বশেষ ৬ এপ্রিল সভা অনুষ্ঠিত হলেও সেখানে ব্যাপক তদন্ত, যাচাই-বাছাই ও সরেজমিন প্রদর্শনের পর বিআরটিএ চেয়ারম্যানের দেওয়া রিপোর্ট আবারও নতুন করে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে দীর্ঘদিন ঝুলে থাকা বিষয়টি আরও অনিশ্চয়তায় পড়ে।

এ অবস্থায় মালিক-শ্রমিকরা মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তারা অভিযোগ করেন, নতুন করে তদন্তের নামে সময়ক্ষেপণ ও ভোগান্তি বাড়ানো হচ্ছে, যা গরিব চালক ও মালিকদের জন্য চরম দুর্ভোগ তৈরি করেছে।

তাদের প্রধান দাবি, নতুন তদন্তের অজুহাতে আর বিলম্ব না করে দ্রুত সময়ের মধ্যে ঢাকা মহানগরে সিএনজি অটোরিকশার অবাধ চলাচলের অনুমতি দিতে হবে। একই সঙ্গে এই সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।


বিজ্ঞাপন


একই দাবিতে ১২ এপ্রিল বেলা ১১টায় আবারও জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সকল মালিক ও শ্রমিককে এসব কর্মসূচিতে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

এম/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর