images

জাতীয়

ট্রাফিক আইন লঙ্ঘন, একদিনে ১৬৯১ মামলা

নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পিএম

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে ১ হাজার ৬৯১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (৭ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গত সোমবার (৬ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাফিক বিভাগের আটটি জোনে পৃথকভাবে এসব মামলা করা হয়। এর মধ্যে মতিঝিল বিভাগে সর্বোচ্চ ৪৩৯টি মামলা হয়েছে। এ বিভাগে ২৭টি বাস, ২টি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ১১৬টি সিএনজি ও ২০৯টি মোটরসাইকেলসহ মোট ৪৩৯টি মামলা করা হয়।

ওয়ারী বিভাগে ২৪৫টি মামলা হয়েছে। এখানে ২৮টি বাস, ২৪টি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৮০টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা হয়।

মিরপুর বিভাগে ২৩১টি মামলায় ৫টি বাস, ৩টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ১৩৮টি মোটরসাইকেল রয়েছে। উত্তরা বিভাগে ২১৮টি মামলায় ২৬টি বাস, ১২টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি ও ৭৫টি মোটরসাইকেল রয়েছে।

গুলশান বিভাগে ১৬৮টি মামলায় ৩০টি বাস, ৬টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ২৯টি মোটরসাইকেল রয়েছে। তেজগাঁও বিভাগে ১৭৪টি মামলায় ১৩টি বাস, ২টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ৮৮টি মোটরসাইকেল রয়েছে।

রমনা ও লালবাগ বিভাগে যথাক্রমে ১০৮টি ও ১০৮টি মামলা হয়েছে। রমনা বিভাগে ৩টি বাস, ২টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৪৩টি মোটরসাইকেল এবং লালবাগ বিভাগে ১৫টি বাস, ৮টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৪২টি মোটরসাইকেল রয়েছে।

অভিযানকালে মোট ৩৯৭টি গাড়ি ডাম্পিং ও ১২৬টি গাড়ি রেকার করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

একেএস/এমআই