সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

গুলিস্তানে হকার-পুলিশের লুকোচুরি খেলা!

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পিএম

শেয়ার করুন:

গুলিস্তানে হকার-পুলিশের লুকোচুরি খেলা!
ধারাবাহিক অভিযানেও লুকোচরি খেলায় থেকে গেছেন কিছু হকার। ছবি: সংগৃহীত

পুলিশের টানা অভিযানে এমনিতেই গুলিস্তান ও আশপাশের এলাকা এখন ফাঁকা। কিন্তু ধারাবাহিক অভিযানেও লুকোচরি খেলায় থেকে গেছেন কিছু হকার। তারা পুলিশের গতিবিধির ওপর সজাগ দৃষ্টি রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে গোলাপ শাহ মাজার থেকে গুলিস্তান মোড় পর্যন্ত রোডের ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা করছিলেন বেশ কয়েকজন হকার। বিশেষ করে জাতীয় গ্রন্থকেন্দ্রের সামনে ১০ থেকে ১৫ জন হকারের ফলের ব্যবসা জমজমাট ছিল।


বিজ্ঞাপন


5

ঠিক তখনই হঠাৎ কয়েকজন পুলিশ দোকান সরাতে শুরু করেন। সেটি দেখে অন্যান্য হকাররাও দ্রুত নিজেদের মালপত্র নিয়ে সরে যান।

কয়েক মুহূতে সড়কটি ফাঁকা হয়ে যায়। তবে পুলিশ চলে গেলে হকাররা আবারও ফিরে এসে বসে পড়েন।

রোববার (৫ এপ্রিল) দুপুর পৌনে দুইটায় বায়তুল মোকাররমের দক্ষিণগেটস্থ যাত্রী ছাউনির আশপাশে কয়েকজন হকার ব্যবসা চালাচ্ছিলেন। ঠিক তখনই একদল পুলিশ এসে তাদের ঘিরে ধরেন। এতে তারা সরে যেতে বাধ্য হন। পুলিশের উপস্থিতি দেখে আশপাশের অন্যান্য হকাররাও দ্রুত কেটে পড়েন। কিন্তু পুলিশ চলে যেতেই আবারও ব্যবসা শুরু করেন।ে


বিজ্ঞাপন


আরও পড়ুন: সপ্তাহ না যেতেই ফের দখলে ঢাকা মেডিকেলের সামনের ফুটপাত

গত ১ এপ্রিল (বুধবার) ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের প্রথমদিনের অভিযানে গুলিস্তান ও আশপাশের হকাররা সরে যান। কিন্তু বিগত দিনগুলোতে ওই এলাকার ফুটপাতের প্রত্যেকটি জায়গায় পুলিশের সঙ্গে লুকোচরি খেলায় হকাররা ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

2

হকাররা আগের মতো বৃহৎ পরিসরে ব্যবসা না করে অল্প মালামাল নিয়ে স্বল্প পরিসরে ব্যবসা করছেন। এর প্রধান কারণ হঠাৎ পুলিশ এসে গেলে দ্রুত সরে যাওয়ার সুবিধা থাকা এবং মালামাল জব্দ হলে ক্ষয়ক্ষতি কম হওয়া।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, যারা ফুটপাতে আছেন তারা প্রতিনিয়ত পুলিশের মুখোমুখি হচ্ছেন। তবুও এক ফুটপাতে অভিযান চালালেও অন্য ফুটপাতে হকাররা নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

এএম/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর