নিজস্ব প্রতিবেদক
০৫ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পিএম
এসএসসি ও দাখিল ভোকেশনাল শিক্ষাক্রমের ‘পরীক্ষা পরিচালনা নির্দেশিকা-২০২৬’ প্রকাশ করা হয়েছে। রোববার (৪ এপ্রিল) কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশিকায় পরীক্ষার্থী হওয়ার শর্ত, অনলাইন ফরম ফিলাপ, পরীক্ষা অনুষ্ঠানের শর্তসমূহ ও কেন্দ্র কমিটি গঠন, কেন্দ্র কমিটির চেয়ারম্যানের দায়িত্ব, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব, সহকারী ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব, হল সুপারের দায়িত্ব বা ইনভিজিলেটরদের করণীয়, ভিজিল্যান্স টিমের দায়িত্ব বা ট্যাগ অফিসারের দায়িত্ব, পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয়, পরীক্ষা পরিচালনার নিয়মাবলি ও আসন ব্যবস্থা, শৃঙ্খলা সম্পর্কিত নিয়মাবলি নিয়ে বিস্তারিত নিয়ে আলোচনা করা হয়েছে।
এছাড়াও পরীক্ষার্থীর যে সব কার্যকলাপ অপরাধ বলে গণ্য হবে, বোর্ড পরীক্ষাগ্রহণের পর উত্তরপত্র প্রেরণের নিয়মাবলি, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার পালনীয় অন্যান্য দায়িত্ব ও কর্তব্য, চূড়ান্ত পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে পালনীয় নির্দেশনাবলী, দৈনিক পরীক্ষার প্রতিবেদন প্রেরণ/অনুপস্থিত ও বহিষ্কৃত পরীক্ষার্থীদের তথ্য/বহিষ্কৃত পরীক্ষার্থীদের উত্তরপত্র বোর্ডে প্রেরণ, ব্যাবহারিক পরীক্ষা গ্রহণ ও ব্যাবহারিক নম্বর অন লাইনে বোর্ডে প্রেরণ, হাজিরা শিট ও অনুপস্থিত শিক্ষার্থীর তালিকা প্রেরণ/তাত্ত্বিক ও ব্যাবহারিক ধারাবাহিকের (TC/PC) নম্বর প্রেরণ, বাস্তব প্রশিক্ষণের নম্বর অন লাইনে বোর্ডে প্রেরণ/পরীক্ষা শেষে উদ্বৃত্ত মালামালের হিসাব ও মালামাল জমা দিতে হবে/কেন্দ্র পরিচালার আয়-ব্যয়, উত্তরপত্র পুন: নিরীক্ষণ/রেকর্ডপত্র সংরক্ষণ/কেন্দ্র নির্বাচন, কেন্দ্র নির্বাচিত হওয়ার শর্তাবলি/কেন্দ্রের জন্য আবেদনের নিয়মাবলি, নির্বাচিত কেন্দ্র বাতিল/কেন্দ্রাধীন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের দায়বদ্ধতা নিয়েও আলোচনা করা হয়েছে।
একইসঙ্গে পরিশিষ্ট-ক (১৯৮০ সনের ৪২ নম্বর আইন), পরিশিষ্ট-খ (সমন্বিত শৃঙ্খলা বিধি) তুলে ধরা হয়। নতুন কেন্দ্র স্থাপনের আবেদন ফরম এ নির্দেশিকাতে জুড়ে দেয়া হয়েছে।
নির্দেশিকা দেখুন এই লিঙ্কে
এম/আরএম