images

জাতীয়

গুলিস্তান-ঢামেক ফুটপাতের অবৈধ স্থাপনা সরিয়ে দিল পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক

০২ এপ্রিল ২০২৬, ০২:৫১ পিএম

গুলিস্তান ফুলবাড়িয়া থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) রোড ও ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনাগুলো সরিয়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রমনা জোন ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে ডিএমপির স্পেশাল ম্যাজিস্ট্রেট ইমরান হোসেনের নেতৃত্ব এই অভিযান শুরু হয়। এরপর আনন্দবাজার, বঙ্গবাজার হয়ে গুলিস্তান ফুলবাড়িয়া পর্যন্ত অভিযান চালানো হয়।

আরও পড়ুন: যেসব এলাকায় ৩ দিন চলবে না মোটরসাইকেল

অভিযানকালে ৫০টি মামলা দায়ের করা হয়েছে। এগুলোর মধ্যে ৪০টি ভিডিও মামলা এবং কাগজপত্রসংক্রান্ত জটিলতায় ১০টি মামলা করা হয়। এ সময় মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে যেন পুনরায় এমন স্থাপনা গড়ে তোলা না হয় সে বিষয়ে সতর্ক করা হয়।

ডিএমপি ট্রাফিক লালবাগের মিডিয়া অফিসার জসিম উদ্দিন ঢাকা মেইলকে বলেন, ‘যানবাহন চলাচল স্বাভাবিক রাখা ও পথচারীদের দুর্ভোগ লাগবে এই অভিযান চলমান থাকবে।’

‎একেএস/এআরএম