নিজস্ব প্রতিবেদক
০২ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পিএম
রাজধানীজুড়ে বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৪৬৬টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আরিফা আখতার প্রীতির দেওয়া এক বিজ্ঞাপ্তিতে এমন তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১ এপ্রিল) ট্রাফিক-রমনা বিভাগে ১৭টি বাস, ২টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৩১টি মোটরসাইকেলসহ মোট ১১০টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩টি বাস, ৯টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৫৮টি মোটরসাইকেলসহ মোট ১১০টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৮টি বাস, ২টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ১০০টি সিএনজি ও ১৮১টি মোটরসাইকেলসহ মোট ৩৭৩টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৩টি বাস, ১৭টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৩৯টি মোটরসাইকেলসহ মোট ১২৯টি মামলা হয়েছে।
আরও পড়ুন: যেসব এলাকায় ৩ দিন চলবে না মোটরসাইকেল
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৭টি বাস, ১৩টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজিসহ মোট ১৯০টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১টি পিকআপ, ৮৯টি ব্যাটারি চালিত রিক্সা ও ৫টি মোটরসাইকেলসহ মোট ৯৫টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৭টি বাস, ৮টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ৮২টি মোটরসাইকেলসহ মোট ২১১টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ৯৯টি বাস, ১টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৩৩টি মোটরসাইকেলসহ মোট ২৩৮টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৪৩টি গাড়ি ডাম্পিং ও ৯৩টি গাড়ি রেকার করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল ) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
একেএস/এআরএম