images

জাতীয়

ঈদে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

নিজস্ব প্রতিবেদক

১৯ মার্চ ২০২৬, ১০:৩৫ পিএম

দেশের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদি।

বৃহস্পতিবার এক শুভেচ্ছা বার্তায় তিনি দেশের জনগণ, দলের নেতাকর্মী, পেশাজীবীসহ সকল শ্রেণি-পেশার মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানান। মন্ত্রী বলেন, এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর ঘরে ঘরে আনন্দের বার্তা নিয়ে আসুক। পরিবার-পরিজনের সঙ্গে সবাই যেন আনন্দ ও নিরাপত্তার মধ্যে ঈদের আনন্দ উপভোগ করতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

মন্ত্রী জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-কে নির্বাচিত করে দেশ পরিচালনার যে দায়িত্ব দিয়েছে, তা সঠিকভাবে পালনে সবার সহযোগিতা প্রয়োজন। গণতন্ত্রের এই অভিযাত্রায় আগামীতেও জনগণের সমর্থন ও পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বার্তার শেষে তিনি দেশবাসীকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘সবাইকে ঈদ মোবারক।’

এমআর/এমআই