images

জাতীয়

‎ধানমন্ডি ৩২ যাওয়ার পথে নারীসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক

০৭ মার্চ ২০২৬, ০১:৩২ পিএম

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বর যাওয়ার পথে তিন নারী ও এক পুরুষসহ ৪ জনকে আটক করেছে কলাবাগান থানা পুলিশ। এ সময় তাদের সঙ্গে এক শিশুকে হেফাজতে রাখা হয়েছে। তবে, প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

‎শনিবার (৭ মার্চ) সকালে ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, ‘সকালে ধানমন্ডি ৩২ এ যাওয়ার পথে ৩ নারীসহ চারজনকে আটক করা হয়েছে। তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’

‎একেএস/এমআই