images

জাতীয়

রাজধানীতে র‌্যাবের অভিযানে ৪ মানবপাচারকারি গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৩ মার্চ ২০২৬, ০৮:৫৬ এএম

রাজধানীতে অভিযান চালিয়ে জাল ভিসার মাধ্যমে মানবপাচারের সঙ্গে জড়িত একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (২ মার্চ) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রাতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব সদর দফতরের মিডিয়া বিভাগ।

র‌্যাব জানিয়েছে, চক্রটি জাল ভিসা তৈরি করে অস্ট্রেলিয়ায় মানব পাচার করত। সংঘবদ্ধ এই চক্রের মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জাল ভিসা তৈরির সরঞ্জাম ও মানব পাচারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত জব্দ করা হয়।

এ বিষয়ে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করবে র‌্যাব-৪। সেখানে বিস্তারিত তথ্য তুলে ধরবেন র‌্যাব-৪–এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব আলম।

এমআইকে/এমআই