মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ঢাকা

পল্লবীতে শীর্ষ মাদক কারবারিদের আস্তানায় অভিযান, গ্রেফতার ২২

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬, ০৮:০৬ এএম

শেয়ার করুন:

পল্লবীতে শীর্ষ মাদক কারবারিদের আস্তানায় অভিযান, গ্রেফতার ২২
পল্লবীতে শীর্ষ মাদক কারবারিদের আস্তানায় অভিযান, গ্রেফতার ২২

রাজধানীর পল্লবী এলাকার মিল্লাত ক্যাম্পে বিভিন্ন মাদক স্পটে অভিযান পরিচালনা করে ২২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২ মার্চ) রাতে এই অভিযান পরিচালনা করে ডিবির মিরপুর বিভাগের সদস্যরা৷ 


বিজ্ঞাপন



বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সোনাহর আলী।

তিনি জানান, পল্লবী থানা এলাকার মিল্লাত ক্যাম্পের মাদক সম্রাজ্ঞী কেচিগেট খ্যাত পৃথিবী,কানী,জামিলা, সায়মা, ডলার, ভুবনদের স্পটে অভিযান চালানো হয়েছে। এসময় ২২ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের সংক্ষিপ্ত বিচার আদালতে সোপর্দ করা হয়।


বিজ্ঞাপন


এমআইকে/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর