images

জাতীয়

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন সাংবাদিক জাহিদ রনি

জ্যেষ্ঠ প্রতিবেদক

০২ মার্চ ২০২৬, ০৫:৪১ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক জাহিদুল ইসলাম রনি। সোমবার (২ মার্চ) জাহিদুল ইসলাম রনিকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জাহিদুল ইসলাম রনি ‘লালগোলাপ’ খ্যাত সাংবাদিক শফিক রেহমান সম্পাদিত যায়যায়দিন পত্রিকায় সাংবাদিকতার মধ্য দিয়ে নিজের কর্মজীবন শুরু করেন। 

এরপর তিনি ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ-ইউএনবি (বাংলা সার্ভিস), দৈনিক দিনকাল, দৈনিক ভোরের ডাক, রেডিও আমার (৮৮.৪ এমএম), দৈনিক সংবাদ প্রতিদিন, বাংলাদেশ ডিফেন্স জার্নাল এবং অনলাইন নিউজ পোর্টাল ‘বিডিপ্রেস ডটনেট’সহ বিভিন্ন গণমাধ্যমে প্রায় দুই দশক ধরে বার্তা ও রিপোর্টিং বিভাগে কাজ করেছেন।

ভারতের কলকাতা থেকে প্রচারিত বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এস-নিউজ’-এর বর্তমানে তিনি বাংলাদেশ প্রতিনিধি। এছাড়া জাপান থেকে প্রকাশিত দৈনিক আসাহি শিম্বুনে (ঢাকা ব্যুরোতে) অতিথি প্রতিবেদক হিসেবে বেশকিছুদিন দায়িত্ব পালন করেছেন তিনি।

জাহিদুল ইসলাম রনি বর্তমানে জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম-পিআরএফের ভাইস-প্রেসিডেন্ট এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের নির্বাহী কমিটির নির্বাচিত সদস্য হিসেবে দুবার দায়িত্ব পালন করেছেন।


বিইউ/এমআই