শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন হাসান শিপলু

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০৪:২৯ পিএম

শেয়ার করুন:

jurnalist
সাংবাদিক হাসান শিপলু। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা জুলফিকার হাসান।

সোমবার (২ মার্চ) তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রধানমন্ত্রীর সদ্য নিয়োগ পাওয়া উপ-প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান সাংবাদিক মহলে হাসান শিপলু নামে পরিচিত।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন ছালেহ শিবলী

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে মাননীয় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে নিয়োগ পান জ্যেষ্ঠ সাংবাদিক আবু আবদুল্লাহ এম ছালেহ।


বিজ্ঞাপন


বিইউ/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর