জ্যেষ্ঠ প্রতিবেদক
০২ মার্চ ২০২৬, ০৫:৩৭ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। তিনি বরগুনা-২ আসনের একাধিকবারের সংসদ সদস্য। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান।
সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
চিফ হুইপ পদে সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকসহ বেশ কয়েকজন আলোচনায় ছিলেন। তবে শেষ পর্যন্ত বাজিমাত করলেন প্রবীণ রাজনীতিক নুরুল ইসলাম মনি।
নুরুল ইসলাম মনি ১৯৮৮ ও ১৯৯১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বরগুনা-২ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে বিএনপির প্রার্থী হিসেবে বিজয়ী হন। ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনেও তিনি বিএনপির প্রার্থী ছিলেন। তবে বিজয়ী হতে পারেননি।
আরও পড়ুন
সংসদের হুইপ হলেন ৬ এমপি
চিফ হুইপের দায়িত্ব হলো-সংসদে দলীয় শৃঙ্খলা বজায় রাখা, সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা এবং বিল বা প্রস্তাবে দলীয় অবস্থান সমন্বয় করা।
বিরোধী দল থেকেও চিফ হুইপ নিযুক্ত হন। এবারের সংসদে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী দলের চিফ হুইপ হিসেবে নিযুক্ত করা হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলামকে।
বিইউ/জেবি