সোমবার, ২ মার্চ, ২০২৬, ঢাকা

সংসদের হুইপ হলেন ৬ এমপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০৫:৫৯ পিএম

শেয়ার করুন:

BNP
ছয়জন হুইপ পদে নিযুক্ত হয়েছেন। ছবি কোলাজ: ঢাকা মেইল

জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ নিয়োগ দেওয়া হয়েছে। চিফ হুইপ করা হয়েছে বিএনপির সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে। তিনি বরগুনা-২ আসনের একাধিকবারের সংসদ সদস্য। আর হুইপ করা হয়েছে ছয়জন সংসদ সদস্যকে।

হুইপ পদে নিয়োগ পেয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জিকে গউস, খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম, শরিয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, নাটোর-২ আসনের অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের মো. আখতারুজ্জামান মিয়া ও লক্ষ্মীপুর-৪ আসনের এবিএম আশরাফ উদ্দিন (নিজাম)।


বিজ্ঞাপন


আরও পড়ুন

সংসদের চিফ হুইপ হলেন নুরুল ইসলাম মনি

সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী ১২ মার্চ বসছে সংসদের প্রথম অধিবেশন।

বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর