images

জাতীয়

নর্দায় গাড়ির গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৫ এএম

রাজধানীর নর্দা এলাকায় একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে এই আগুনের ঘটনা ঘটে বলে স্থানীয় ও প্রত্যাক্ষদর্শীদের সূত্রে জানা গেছে।

বর্তমানে ফায়ার সার্ভিস ভবনটির আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে তাৎক্ষনিকভাবে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় কুড়িল-বাড্ডা সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

এমআই/এএম