নরসিংদীর কিছু এলাকায় আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মূলত বৈদ্যুতিক লাইন সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এমন পরিস্থিতির কথা জানিয়েছে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২।
পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, এদিন সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ কাজের কারণে চৌয়ালা-১ উপকেন্দ্রের বাজার, হাজিপুর ও টিএন্ডটি ফিডার এবং হাসনাবাদ ৩৩ কেভি ফিডারের আওতাভুক্ত এলাকায় বিদ্যুৎ থাকবে না।
বিজ্ঞাপন
সে অনুযায়ী নরসিংদীর দত্তপাড়া, সাটিরপাড়া, কান্দাপাড়া, কাউরিয়াপাড়া, বৌয়াকুড়, আরশিনগর, স্টেশন রোড, বানিয়াছল ডায়াবেটিস হাসপাতাল সংলগ্ন (আংশিক), পশ্চিম কান্দাপাড়ায় (আংশিক) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়াও উত্তর কান্দাপাড়া, দক্ষিণ কান্দাপাড়া, বাজিরমোড়, নরসিংদী বড় বাজারসহ সংশ্লিষ্ট এলাকাগুলোতেও একই সময়ে বিদ্যুৎ থাকবে না।
সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
/এএম

