জ্যেষ্ঠ প্রতিবেদক
২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৬ পিএম
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে টেলিফোনে তারেক রহমানকে অভিনন্দন জানান আনোয়ার ইব্রাহিম।
এসময় দুই প্রধানমন্ত্রী তাদের ব্যক্তিগত কুশল বিনিময় ও পারিবারিক খোঁজখবর নেন এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর টেলিফোনে অভিবাদনের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।
শুভেচ্ছা জানানোর সময় বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তারেক রহমান ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে একসাথে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উভয় নেতাই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিএনপি। আর সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
এম/বিইউ/এএম