মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন, সম্পর্ক জোরদারের আশা

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৯ পিএম

শেয়ার করুন:

তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন, সম্পর্ক জোরদারের আশা

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।


বিজ্ঞাপন


আজ বৃহস্পতিবার পাঠানো এক অভিনন্দনবার্তায় দুই দেশের অংশীদারত্ব আরও জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অবৈধ অভিবাসন প্রতিরোধ এবং রোহিঙ্গা ইস্যুতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বার্তায় কিয়ার স্টারমার বলেন, বাংলাদেশের নির্বাচনে বিজয় ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন। যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নতুন নেতৃত্বে এ সহযোগিতা আরও বিস্তৃত ও দৃঢ় হবে।

তিনি জানান, অভিন্ন অগ্রাধিকার বাস্তবায়নে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় যুক্তরাজ্য। বাংলাদেশে অন্যতম বৃহৎ বৈদেশিক বিনিয়োগকারী হিসেবে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণে আগ্রহের কথাও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি


বিজ্ঞাপন


অভিনন্দনবার্তায় অবৈধ অভিবাসন মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিরোধ এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়টি তুলে ধরা হয়। পাশাপাশি রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথাও জানায় যুক্তরাজ্য।

সবশেষে দুই দেশের অংশীদারত্বের পরবর্তী অধ্যায়ে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন কিয়ার স্টারমার।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর