নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪১ পিএম
রাজধানীর পুরান ঢাকায় একটি জুতার কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে আনতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০ টা ৪৫ মিনিটে পুরান ঢাকার আগামাসি লেন এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: কারওয়ান বাজারে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রাত ১০ টা ৪৫ মিনিটে পুরান ঢাকা আগামাসী লেন এলাকার ৭ তলা ভবনের ৪ তলায় একটি জুতার কারখানার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রনে আনতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
উল্লেখ্য, এর মাত্র কয়েক মিনিট আগে রাত ১০টা ২৮ মিনিটে কারওয়ান বাজারের টিসিবি ভবনের পাশে একটি কাঠের দোকানে আগুন লাগে। সেখানে বর্তমানে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। একই রাতে রাজধানীর দুই গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
একেএস