রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

কারওয়ান বাজারে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৯ পিএম

শেয়ার করুন:

কারওয়ান বাজারে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের পাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানান, আগুনের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ৪টি ইউনিট পাঠানো হয়। টিসিবি ভবনের নিকটবর্তী কাঠ পট্টিতে লাগা এই আগুন নেভাতে অগ্নিনির্বাপক কর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।


বিজ্ঞাপন


তবে প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর