images

জাতীয়

আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে: ফায়ার সার্ভিস

জ্যেষ্ঠ প্রতিবেদক

০১ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৫ পিএম

পুরান ঢাকার চকবাজারে একটি তিন তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেশ বেগ পেতে হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপ-পরিচালক ছালেহ উদ্দিন।

সোমবার (১ ডিসেম্বর) রাতে আগুন নিয়ন্ত্রণে আসার পর সাংবাদিকদের কাছে এসব কথা জানান তিনি।

তিনি বলেন, ‘আমরা বিকেল ৪টা ৪২ মিনিটে খবর পাই। সঙ্গে সঙ্গে লালবাগ পরে আরও হাজারীবাগ, পলাশী ও সিদ্দিকবাজার থেকে আটটি ইউনিট আসে। আমরা বড় একটি পানিবাহী গাড়ি নিয়ে আসলেও সেটি পৌছাতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘যে ভবনে আগুন লেগেছে সেটার কোনদিক দিয়ে প্রবেশ করা হতো কেউ বলতে পারছে না। এজন্য আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। আমরা তিনটা ভবনে উঠে আগুন নেভাতে পানি ছিটিয়ে নিয়ন্ত্রণে এনেছি। আগুন এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে। এরপর আমরা ভেতরে ঢুকবো। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা নেই।

তিনি জানান, সেই এলাকার ভবনগুলো কোন শ্রেণীর মধ্যেই পড়ে না। কিছু টিন, কিছু পাকা, কিছু সেমিপাকা। এক ভবন থেকে আরেক ভবনে যে যাব সেই সিঁড়িতেই আগুন ছিল। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে। আগুন লাগা ভবনের পাশের ভবনগুলোতে গোডাউন ও ওয়ার্কশপ ছিল। 

এমআইকে/এফএ