মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ঢাকা

মোহাম্মদপুরে আবাসিক ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম

শেয়ার করুন:

মোহাম্মদপুরে আবাসিক ভবনে আগুন
মোহাম্মদপুরে আবাসিক ভবনে আগুন। ২ ইউনিটের চেষ্টায় ৪৫ মিনিট পর নিয়ন্ত্রণে। ছবি: সংগৃহীত

‎রাজধানীর মোহাম্মদপুরের জহুরি মহল্লার একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

‎সোমবার (১ ডিসেম্বর) বেলা ৩টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।

‎বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, একটি ৬ তলা আবাসিক ভবনের ষষ্ঠ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে বিকেল ৪টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

‎প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

‎একেএস/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর