Dhaka Mail Logo

জাতীয়

পর্যটনে সেবার মান বাড়াতে হবে: পর্যটনমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫০ পিএম

দেশের পর্যটন খাতে সেবার মান আরও বৃদ্ধি করতে হবে বলে জানিয়েছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) ফারুক খান।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ১২তম বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, যারা এই খাতের সাথে জড়িত তাদের প্রশিক্ষণ দিতে হবে। সরকার পলিসি মেকিং করবে। বাকিটা প্রাইভেট সেক্টর করবে। 

তিনি আরও বলেন, পর্যটনে নিরাপত্তার কোনো সমস্যা নেই। আমি মনে করি সেবার মান আরও বাড়াতে হবে। 

আরও পড়ুন
আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ১ ফেব্রুয়ারি

অন অ্যারাইভেল ভিসা সহজ করার কাজ চলছে জামিয়ে তিনি বলেন, এ নিয়ে আমরা কথা বলছি। যারা আসবেন তারা যেন এই ভিসা পান। যারা অভিজ্ঞ তাদের সাথে কথা বলে আমরা এই কাজটিকে এগিয়ে নিয়ে যাব। 

অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম বলেন, আমাদের পলিসি গুরুত্বপূর্ণ। আমাদের পলিসি ঠিক হলে আমরা দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারব। এখানে কিন্তু রিলিজিয়াস ট্যুরিজমে অনেক সম্ভবনা। আমাদের কানেক্টিভিটি খুব ভালো। 

আরও বক্তব্য রাখেন বিমান ও পর্যটন সচিব মোকাম্মেল হোসেন, পর্যটন বোর্ডের সিইও আবু তাহের মো. জাবেরসহ আরও অনেকে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টোয়াবের সভাপতি শিবলুল আযম কোরেশী। এই ফেয়ারের আয়োজন করেছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।

এমআইকে/এইউ