বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ঢাকা

আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ১ ফেব্রুয়ারি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৪, ০২:১২ পিএম

শেয়ার করুন:

আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু হচ্ছে ১ ফেব্রুয়ারি

বাংলাদেশের বৃহত্তম পর্যটন মেলা ১২তম বিমান বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১ থেকে ৩ ফেব্রুয়ারি ৩ দিনব্যাপী রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হবে। 

আন্তর্জাতিক এই মেলার আয়োজন করছে দেশের পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। এবারের আসরের টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বুধবার (১৭ জানুযারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে টোয়াবের আয়োজনে সংবাদ সম্মেলনে এসব বিষয় জানানো হয়।

এ সময় সমঝোতা স্মারক স্বাক্ষর করেন টোয়াবের সভাপতি শিবলুল আজম কোরেশী এবং বিমান এর বিপণন ও বিক্রয় পরিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের বিমান বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৪ দেশি-বিদেশি প্রায় ১০০টি সংস্থা ও প্রতিষ্ঠান ১৫০টি বুথ এবং প্যাভিলিয়নে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। মেলা চলাকালে অংশগ্রহণকারী সব সংস্থা দর্শনার্থীদের জন্য বিভিন্ন আকর্ষণীয় ট্যুর প্যাকেজ ও বিশেষ ছাড়ে বিমানের টিকিট কেনার সুযোগ থাকবে। মেলায় ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপাইন, শ্রীলংকা, মালদ্বীপ ও ভিয়েতনামের ট্যুরিজম প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

 

এছাড়াও উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী ও টোয়াবের পরিচালক (বাণিজ্য ও মেলা) মো. আনোয়ার হোসেন। 

সংবাদ সম্মেলনে আরও উপাস্থিত ছিলেন— বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আতিকুর রহমান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক জামিল আহমেদ, ঢাকা রিজিওন ট্যুরিস্ট পুলিশের এসপি মো. নাইমুল হক, মেলার কো-স্পন্সর সাইমন হলিডেজের সিইও আফসিয়া জান্নাত সালেহ্, টোয়াবের সদ্য সাবেক সভাপতি মো. রাফেউজ্জামান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন, টোয়াবের প্রথম সহ-সভাপতি মো. এ. রউফ, টোয়াবের সহ-সভাপতি মো. সাহেদ উল্লাহ প্রমুখ।

এমআইকে/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর