Dhaka Mail Logo

জাতীয়

পাঁচ দিনের আপিল শেষে শুনানি শুরু আজ থেকে

নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর ২০২৩, ১১:০০ এএম

মনোনয়ন যাচাই-বাছাই শেষে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে গেল পাঁচ দিনে আপিল করা হয়েছে ৪৯৯টি। একই সাথে বৈধ প্রার্থিতা বাতিলের জন্য অভিযোগ জমা হয়েছে ৩১টি। তার মধ্যে ১৬টি অভিযোগ রয়েছে আওয়ামী লীগের প্রার্থীদের বিরুদ্ধে। রয়েছেন জাতীয় পার্টির দুজন শীর্ষ নেতাও। আজ রোববার (১০ ডিসেম্বর) থেকে এসব আপিলের বিষয়ে শুনানি শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ ও সংসদের বিরোধী দল জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে ২ হাজার ৭১৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে রিটার্নিং অফিসারদের যাচাই-বাছাইয়ে ৭৩১ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। এসব প্রার্থীর মধ্যে স্বতন্ত্রের সংখ্যা বেশি। প্রার্থিতা ফিরে পেতে বেশি আপিল করেছেন তারাই। 

আরও পড়ুন

২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন হাজার ৬৫ জন প্রার্থীর মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৭৮৬ জনের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং অফিসাররা। প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন ৫৪৩ জন। ওই নির্বাচন পর্যন্ত শুধু মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরাই আপিল করতে পারলেও এবার মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীর বিরুদ্ধেও আপিল করার সুযোগ পেয়েছেন সংক্ষুব্ধ যে কেউ।

গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, পাঁচ দিনে মোট ৫৬১ জন প্রার্থী ইসিতে আপিল করেছেন। তাদের মধ্যে বেশ কয়েকটি আপিল হয়েছে বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে। আজ রোববার থেকে এসব আপিলের বিষয়ে শুনানি শুরু হবে। যা চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। 

এইউ