শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

প্রার্থিতা ফিরে পেতে ও বাতিল চেয়ে ইসিতে ৫৬২ আবেদন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৩, ০৫:০৬ পিএম

শেয়ার করুন:

প্রার্থিতা ফিরে পেতে ও বাতিল চেয়ে ইসিতে ৫৬২ আবেদন
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নানা কারণে বাতিল হওয়া মনোনয়নপত্র বৈধ করতে এবং প্রার্থিতা বাতিল চেয়ে আবেদনের হিড়িক পড়েছে। পাঁচদিনে এই সংক্রান্ত ৫৬২টি আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে। আপিলের শেষদিন শনিবার (৯ ডিসেম্বর) ১৩১টি আবেদন জমা পড়েছে।

এর আগে, প্রথম দিনে ৪২ জন, দ্বিতীয় দিনে ১৪১, তৃতীয় দিন ১৫৫, চতুর্থ দিনে ৯৩ জন আপিল করেন।


বিজ্ঞাপন


শনিবার (৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাংগীর আলম এই তথ্য জানান।

আরও পড়ুন

শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসিকে চিঠি

ইসির অস্থায়ী বুথের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, শেষ দিনে রংপুর অঞ্চলের ৫৪ জন, খুলনার ৬৯ জন, বরিশালের ২৪ জন, ময়মনসিংহের ৬৬ জন, ফরিদপুর অঞ্চলের ২৩ জন, চট্টগ্রামের ৪৭ জন, ঢাকার ৮৮ জন, কুমিল্লার ৩৩ জন, সিলেটের ২৩ জন ও রাজশাহী অঞ্চলের ৭৪ জন প্রার্থী মনোনয়ন ফিরে পেতে আবেদন করেছেন।

এবারের জাতীয় নির্বাচনে ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল ২ হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১ জনের মনোনয়নপত্র।


বিজ্ঞাপন


আগামীকাল রোববার (১০ ডিসেম্বর) থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

বিইউ/এমএইচএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর