Dhaka Mail Logo

লাইফস্টাইল

স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে চান? সকালে এই কাজগুলো করুন

লাইফস্টাইল ডেস্ক

১২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পিএম

রাতারাতি চুলকে সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল করতে চান অনেকে। তবে এমন কোনো ম্যাজিক্যাল টোটকা বা উপায় নেই। স্থায়ী সমাধানের জন্য চুলের যত্নে প্রয়োজন একটি রুটিন, যা মেনে চললে চুল থাকবে সুন্দর ও ঝলমলে। প্রতিদিন যেসব কাজগুলো করলে আপনার চুলের স্বাস্থ্য ভালো থাকবে তা এই প্রতিবেদন থেকে জেনে নিন-

মানসিক চাপ, অপর্যাপ্ত ঘুম, পুষ্টির অভাব, হরমোনের ভারসাম্যহীনতা কিংবা চুল ধোয়ার পানির গুণমানের উপর নির্ভর করছে আপনার চুলের স্বাস্থ্য কেমন হবে। তাই চুলের সমস্যার সমাধানে এই বিষয়গুলোর দিকে নজর দিতে হবে। শুরুটা করা যেতে পারে সকালে ছোট ছোট অভ্যাস দিয়ে-

Picture

সকালে খালি পেটে একগ্লাস পানি পান

রাতের খাবারের পর সকাল পর্যন্ত দীর্ঘ সময় আমরা কোনো প্রকার খাবার গ্রহণ করি না। ফলে পানিশূণ্যতার কারণে আমাদের চুল শুষ্ক হয়ে যায়। চুল মূলত প্রোটিন দিয়ে গঠিত হলেও সুস্থ থাকার জন্য এর পর্যাপ্ত পরিমাণ পানির প্রয়োজন। শরীরে সামান্য পানিশূন্যতার কারণেও চুলে শুষ্ক ও ভঙ্গুরভাব দেখা দিতে পারে।

তাই দীর্ঘবিরতির পর সকালে ঘুম থেকে উঠেই  এক গ্লাস পানি পান করুন। এটি চুলসহ আপনার পুরো শরীরকে আর্দ্র রাখবে

সকালে সবার আগে যত্ন নিতে হবে চুলের

Picture

চুলের যত্নে সকাল বেশ গুরুত্বপূণ। অনেকেই ঘুম থেকে ওঠেই সকালের অন্যান্য কাজ শুরু করেন। কেউ কেউ হয়তো চুলে চিরুনি করেন। তবে সেটিও বেশ তাড়াহুড়ো করে। অথচ সকালেই চুল সবচেয়ে বেশি ভেঙে যাওয়ার ঝুঁকিতে থাকে। তাই রাতে ঘুমের পর সকালে উঠে এক গ্লাস পানি পানের পর ধীরে ধীরে চওড়া দাঁতের চিরুনি দিয়ে চুলের জট ছাড়িয়ে নিন।

চুলের গোড়ায় হালকা ম্যাসাজ

আঙুলের ডগা দিয়ে স্কাল্প বা মাথার ত্বকে কয়েক মিনিট ম্যাসাজ করতে পারেন। এতে চুলের গোড়ায় রক্ত ​​সঞ্চালন বাড়ে এবং বেশ আরামও পাওয়া যায়, যা মানসিক চাপ কমাতে সাহায্য করে।

আরও পড়ুন: চুলের যত্নে তেল খাবেন না মাথায় দেবেন?

Picture

সকালের নাস্তা প্রোটিনসমৃদ্ধ রাখুন

চুল ‘কেরাটিন’ নামক প্রোটিন দিয়ে তৈরি। তাই সকালের নাস্তা বাদ দেওয়া বা শুধু চা-বিস্কুট দিয়ে নাস্তা করার পরিবর্তে প্রোটিনসমৃদ্ধ খাবার খাওয়ার অভ্যাস করুন। নাস্তায় ডিম, দই, পনির, অঙ্কুরিত শস্য, ডাল, বাদাম বা বিভিন্ন বীজ রাখতে পারেন।

আরও পড়ুন: চুলের যত্নে কতটা উপকারী তিসিবীজ?

চুলের স্টাইলিংয়ে সতর্ক হোন

চুলে উচ্চ তাপমাত্রায় হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না। এটি চুলকে শুষ্ক ও রুক্ষ করে চুল পড়া বাড়াতে পারে। এছাড়া খুব শক্ত করে চুলে খোঁপা বা পনিটেইল বাঁধবেন। নিয়মিত এভাবে চুল বাঁধলে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে।

Picture

চুলের যত্নে সঠিক পণ্যের ব্যবহার

বেশি যত্ন মানে বেশি স্বাস্থ্যকর চুল-এমন ধারণা রয়েছে অনেকের। তাই কোনো চিন্তা-ভাবনা ছাড়াই চুলের যত্নে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় পণ্য ব্যবহার করেন অনেকে। এতে হিতে-বিপরীত হতে পারে। আপনার চুল কতবার শ্যাম্পু করবেন, তেল মাখবেন তা নির্ভর করে আপনার স্ক্যাল্প ও চুলের ধরনের ওপর।

আরও পড়ুন: শ্যাম্পু নিয়ে যত ভুল ধারণা!

তাই আপনার চুলে শুষ্ক নাকি তৈলাক্ত সেটি জানুন। এরপর সেভাবে চুলের যত্ন নিন। তা হলে তৈলাক্ত চুলে অতিরিক্ত তেল এবং শুষ্ক চুলে অতিরিক্ত শ্যাম্পুর ব্যবহার চুল ও ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে।

Picture

সকালে রোদ গায়ে মাখুন এবং শরীরচর্চা করুন

সকালের আলোয় ১০ থেকে ১৫ মিনিট সময় কাটালে শরীরে ভিটামিন ডি তৈরি হয়। সূর্যের আলোই মূলত ভিটামিন ডির প্রাকৃতিক উৎস। এই ভিটামিন চুলের বৃদ্ধি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তাই সকালের রোদে সামান্য হাঁটাচলার পাশাপাশি হাল্কা স্ট্রেচিং (শরীর প্রসারিত করার মতো ব্যায়াম ) বা কয়েক মিনিট গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন। এতে ভিটামিন ডির পাশাপাশি মানসিক চাপও কমবে।

এএ