সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

চুলের যত্নে কতটা উপকারী তিসিবীজ?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পিএম

শেয়ার করুন:

চুলের যত্নে কতটা উপকারী তিসিবীজ?
চুলের যত্নে তিসির বীজের ব্যবহার জানুন

সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে কত কী-ই না করেছেন। তিসির বীজ বা ফ্ল্যাক্সসিড ব্যবহার করেছেন কি? এই বীজে চুলের প্রায় সকল সমস্যার সমাধান রয়েছে। এতে আছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা চুলকে ভেতর থেকে শক্তি জোগায়। চুলকে করে আরও ঝলমলে ও প্রাণবন্ত।

তিসিবীজ ব্যবহার করবেন যেভাবে

Picture

চুলের যত্নে তিসির বীজ মূলত তেল ও জেল হিসেবে ব্যবহার করা হয়। তিসির তেল বাজারে কিনতে পাওয়া যায়। সাধারণ নারকেল তেলের মতোই এই তেল চুলের ব্যবহার করা হয়। আর জেল তৈরি করে নিতে পারবেন ঘরোয়া উপায়ে-

জেল তৈরি: এক কাপ পানিতে দুই টেবিল চামচ তিসির বীজ ফুটিয়ে নিন। পানির ঘনত্ব জেলের হয়ে এলে তা ছেঁকে নিন। তৈরি হয়ে গেলো তিসিবীজের ন্যাচারাল হেয়ার মাস্ক। 

ব্যবহার: এই জেল চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ম্যাসাজ করে ৩০ মিনিট অপেক্ষা করুন। এর পর শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে নিন।

Picture

তিসিবীজের উপকারিতা

চুল পড়া রোধ ও নতুন চুল গজানো: তিসিতে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড চুলের ফলিকলকে শক্তিশালী করে। তিসির তেল অথবা বীজের তেল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।

আরও পড়ুন: ‘গ্লাস হেয়ার’ পেতে মেথি ও ডিমের হেয়ার মাস্ক

চুলের রুক্ষতা ও ফ্রিজিনেস দূর করা: শুষ্ক ও প্রাণহীন চুলের জন্য এই জেল প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। এটি আর্দ্রতা ফিরিয়ে এনে চুলকে করে রেশমের মতো মসৃণ।

Picture

খুশকি ও স্ক্যাল্পের ইনফেকশন দূর: তিসিবীজে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান মাথার ত্বকের চুলকানি, শুষ্কতা ও খুশকি দূর করায় অত্যন্ত কার্যকরী।

আগা ফাটা রোধ: তিসির ভিটামিন ই চুলের ইলাস্টিসিটি বা নমনীয়তা বাড়ায়। নিয়মিত তিসিবীজ ব্যবহারে চুল ভেঙে যাওয়া এবং আগা ফাটার সমস্যা কমে।

তাই চুলের সুরক্ষায় সপ্তাহে মাত্র ১-২ দিন তিসির বীজের মতো প্রাকৃতিক উপাদান ব্যবহার করুন। এতে চুল পড়া কমে আপনার চুল হয়ে উঠবে আরও ঘন, দীর্ঘ, ঝলমলে।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর