Dhaka Mail Logo

লাইফস্টাইল

কন্যা রাশির ছেলেরা কেমন মেয়ে পছন্দ করেন?

লাইফস্টাইল ডেস্ক

১৬ আগস্ট ২০২৬, ০৯:৩৯ এএম

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কন্যা রাশির (Virgo) জাতকরা অত্যন্ত বাস্তববাদী, বিশ্লেষণধর্মী, পরিপাটি এবং নিখুঁত স্বভাবের হয়ে থাকেন। জীবন ও সম্পর্কের ক্ষেত্রে তারা বেশ খুঁতখুঁতে এবং মার্জিত। তাই সঙ্গিনী নির্বাচনের ক্ষেত্রেও তাদের কিছু নির্দিষ্ট পছন্দ ও মানদণ্ড থাকে। সাধারণত কন্যা রাশির ছেলেরা যেসব গুণসম্পন্ন মেয়েদের বেশি পছন্দ করেন, তা এই প্রতিবেদনে আলোচনা করা হলো-

বুদ্ধিমত্তা ও প্রজ্ঞা: কন্যা রাশির ছেলেরা বুদ্ধিদীপ্ত ও চৌকস মেয়েদের প্রতি দ্রুত আকৃষ্ট হন। যারা যেকোনো জটিল পরিস্থিতি ঠান্ডা মাথায় ও যুক্তিবাদীভাবে সামলাতে পারেন এবং গোছানোভাবে কথা বলেন, তাদের তারা জীবনসঙ্গী হিসেবে বেশি পছন্দ করেন।

image-322961

সততা ও বিশ্বস্ততা: সম্পর্কের ক্ষেত্রে এরা শতভাগ বিশ্বস্ততা ও স্বচ্ছতা আশা করেন। যারা খোলামেলা, সৎ এবং যেকোনো পরিস্থিতিতে পাশে থাকেন, তাদের প্রতি কন্যা রাশির পুরুষদের নির্ভরতা ও বিশ্বাস সহজে জন্মায়।

পরিপাটি ও পরিচ্ছন্নতা: এই রাশির ছেলেরা নিজে যেমন গুছিয়ে থাকতে ভালোবাসেন, তেমনি তাদের সঙ্গিনীকেও পরিপাটি দেখতে পছন্দ করেন। ঘর-সংসার ও ব্যক্তিগত জীবন গোছানো এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখারা অভ্যাস তাদের ভীষণ টানে।

11-1428730791-03couple-20-1513754033

সহজ-সরল ও বিনয়ী স্বভাব: অতিরিক্ত নাটকীয়তা, ভনিতা বা অহংকারী আচরণ কন্যা রাশির ছেলেরা একেবারেই পছন্দ করেন না। যারা স্বভাবগতভাবে সহজ-সরল, বিনয়ী এবং মার্জিত, তাদের তারা বেশি মূল্যায়ন করেন।

আরও পড়ুন: কন্যা রাশির ভাগ্য কেমন হয়?

যত্নশীল মন: তারা ভালোবাসার প্রকাশ ঘটাটোপ করে না করলেও সঙ্গীর কাছ থেকে ছোটখাটো বিষয়ে খেয়াল রাখার মানসিকতা আশা করেন। যারা তাদের অনুভূতির মূল্যায়ন করতে পারেন এবং ছোটখাটো জিনিসের যত্ন নেন, তাদের সঙ্গ তারা বেশি উপভোগ করেন।

main

ধৈর্য ও বাস্তববোধ: আবেগসর্বস্ব না হয়ে যারা বাস্তবসম্মতভাবে জীবনকে দেখেন এবং যেকোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে পারেন, কন্যা রাশির ছেলেরা তাদের আদর্শ জীবনসঙ্গী হিসেবে মনে করেন।

কন্যা রাশির ছেলেরা এমন একজন জীবনসঙ্গী খোঁজেন যিনি কেবল মানসিকভাবে পরিপক্ব ও দায়িত্ববানই নন, বরং জীবনকে সুন্দর ও শৃঙ্খলিতভাবে সাজাতে পছন্দ করেন।

এজেড