Dhaka Mail Logo

লাইফস্টাইল

সিট খালি একটিই, এই ৪ জনের মধ্যে আপনি কাকে বসতে দেবেন?

লাইফস্টাইল ডেস্ক

১৭ জুলাই ২০২৬, ০২:০৮ পিএম

গণপরিবহনে যাতায়াতের সময় আমরা প্রায়ই এমন পরিস্থিতির মুখোমুখি হই, যেখানে সিট খালি থাকে মাত্র একটি, কিন্তু সেটি পাওয়ার মতো যোগ্য ব্যক্তি একাধিক। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবি মানুষের বিবেক ও মানবিক বোধকে নতুন করে নাড়া দিয়েছে।

ছবিটিতে দেখা যাচ্ছে, চলন্ত ট্রেনের ভেতরে দাঁড়িয়ে আছেন চারজন মানুষ, যাদের প্রত্যেকেরই বসার বিশেষ প্রয়োজন রয়েছে-

১. বয়স্ক মা: যিনি বার্ধক্যজনিত কারণে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে কষ্ট বোধ করছেন।

২. গর্ভবতী নারী: শারীরিক অবস্থার কারণে যার বাড়তি বিশ্রামের প্রয়োজন।

8df08418-cc94-4c07-81b7-4ad12fb948a0

৩. আহত যুবক: পায়ে ক্রাচ নিয়ে দাঁড়িয়ে থাকা এই ব্যক্তি ব্যথায় কাতর।

৪. মা ও শিশু: কোলে ছোট্ট সন্তান নিয়ে দাঁড়িয়ে থাকা মা, যাকে আগলে রাখা ও ভারসাম্য বজায় রাখা জরুরি।

প্রশ্ন এখন একটাই—আপনি কার জন্য আপনার সিটটি ছেড়ে দেবেন?

আরও পড়ুন: ৩-পিন প্লাগের একটি পিন কেন বড় আর মোটা হয়? কারণ জানলে অবাক হবেন! 

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের পরিস্থিতিগুলো আমাদের ব্যক্তিগত মূল্যবোধ ও সহমর্মিতার পরিমাপক। মানবিকতার দিক থেকে প্রত্যেকেই সিট পাওয়ার দাবিদার। কেউ বলছেন বয়স্কদের সম্মান আগে, আবার কেউ বলছেন গর্ভবতী নারী বা ছোট্ট শিশুর নিরাপত্তার কথা। আবার কেউ বা শারীরিক অক্ষমতার কারণে আহত যুবককেই অগ্রাধিকার দেওয়ার পক্ষে।

পাঠক, আপনার বিবেক কী বলে? এই চারজনের মধ্যে কাকে সিট ছেড়ে দেওয়া সবচেয়ে যৌক্তিক বলে মনে করেন আপনি? আপনার উত্তরের সপক্ষে যুক্তি দিতে পারেন।

এজেড