Dhaka Mail Logo

লাইফস্টাইল

বৃষ্টিতে ভিজলে কি সত্যিই জ্বর আসে?

লাইফস্টাইল ডেস্ক

১৩ জুলাই ২০২৬, ১০:৪৩ এএম

বর্ষাকালে বৃষ্টির কবলে পড়া আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। নানা প্রয়োজনে ঘর থেকে বের হলে হঠাৎ বৃষ্টিতে ভিজে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। আর বৃষ্টিতে ভেজার পরপরই জ্বর, সর্দি-কাশি বা ঠান্ডার সমস্যায় ভুগছেন অনেকে। অনেকের মনেই প্রশ্ন জাগে, বৃষ্টির পানি কি সরাসরি জ্বর নিয়ে আসে?

আরও পড়ুন: বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগে কেন?

জ্বর হওয়ার প্রকৃত কারণ

চিকিৎসকদের মতে, বৃষ্টিতে ভিজলেই সরাসরি জ্বর আসে না। বৃষ্টির পানি মূলত একটি মাধ্যম হিসেবে কাজ করে। বৃষ্টিতে ভিজলে শরীরের তাপমাত্রা হঠাৎ কমে যায়, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে সাময়িকভাবে দুর্বল করে দেয়। এই সুযোগে বাতাসে থাকা ভাইরাস ও ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে আক্রমণ চালায়, ফলে সর্দি, কাশি বা ভাইরাল জ্বরের উপসর্গ দেখা দেয়।

1722928740_rain-new

কেন এই সমস্যা বাড়ে

বর্ষাকালে আবহাওয়া আর্দ্র থাকায় ভাইরাস ও ব্যাকটেরিয়ার বংশবিস্তার দ্রুত হয়। বৃষ্টিতে ভেজার পর দ্রুত শরীর শুকাতে না পারলে বা ভেজা কাপড় বেশিক্ষণ গায়ে থাকলে শরীরে ঠান্ডা লেগে যায়। এছাড়া বৃষ্টির পানির সাথে ধুলাবালি ও দূষণ মিশে থাকায় তা ত্বক ও শ্বাসতন্ত্রের জন্য সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে তোলে।

news_1758081747413

কীভাবে সতর্ক থাকবেন

বৃষ্টিতে ভিজলে বাড়িতে ফিরে প্রথমেই দ্রুত শুকনো কাপড় বদলে শরীর ভালোভাবে মুছে নেওয়া জরুরি। সম্ভব হলে কুসুম গরম পানি দিয়ে গোসল করে নিতে পারেন, যা শরীরের তাপমাত্রা স্বাভাবিক করতে সাহায্য করবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ এবং পর্যাপ্ত বিশ্রাম বর্ষাকালে সুস্থ থাকতে বিশেষ ভূমিকা পালন করে। বৃষ্টিতে ভেজার পর জ্বর বা ঠান্ডার উপসর্গ দীর্ঘস্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

এজেড