লাইফস্টাইল ডেস্ক
০৬ জুলাই ২০২৬, ০৮:৪৮ পিএম
একটি সম্পর্ক গড়ে ওঠে দুজন মানুষের পারস্পরিক বোঝাপড়া, ভালোবাসা আর সম্মানের ওপর ভিত্তি করে। তবে সময়ের স্রোতে সম্পর্কে ভাটা পড়তে পারে। সুন্দর সম্পর্কে তিক্ততা জায়গা করে নিতে পারে। আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই এক জোড়া শব্দের উপস্থিতি দেখা যায়। তা হলো ‘টক্সিক রিলেশনশিপ’। সম্পর্ক যখন বিষাক্ত হয়ে ওঠে তখন তা থেকে বের হওয়া জরুরি হয়ে পড়ে। কিন্তু সমাজ, মনের বিরুদ্ধে গিয়ে অনেকেই তা পারেন না।
ইংরেজি শব্দ 'Toxic' (টক্সিক) এর আক্ষরিক অর্থ হলো বিষাক্ত বা বিষপূর্ণ। তবে বর্তমানে এটি কেবল রাসায়নিক বিষ বোঝাতে ব্যবহার করা হয় না, বরং এমন কোনো ক্ষতিকর বা ধ্বংসাত্মক পরিবেশ, স্বভাব, কিংবা সম্পর্কের ক্ষেত্রেও ব্যাপকভাবে ব্যবহৃত হয় যা শারীরিক ও মানসিকভাবে ক্ষতি করে।

টক্সিক (Toxic) মানুষ বলতে এমন ব্যক্তিকে বোঝানো হয় যার আচরণ, কথা বা মানসিকতা অন্যের মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং সুখ নষ্টের কারণ হয়। তাদের উপস্থিতি ধীরে ধীরে জীবনকে বিষিয়ে দেয়। নেতিবাচক প্রভাব ফেলে।
এমন একটি সম্পর্ক যা মনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে, ব্যক্তির স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে, এমনকি সামাজিকভাবেও হেয় করে- তাকে টক্সিক রিলেশনশিপ বা টক্সিক সম্পর্ক বলা যেতে পারে। ভালোবাসা, শ্রদ্ধা ও পারস্পরিক বোঝাপড়ার সংমিশ্রণে একটি সম্পর্ক সৃষ্টি হয়। সেখানে যদি মানসিক চাপ, অবহেলা ও নেতিবাচকতায় ভরে যায় তাহলে সেটি টক্সিক রিলেশনশিপে পরিণত হয়।

সম্পর্ক যদি মনের শান্তি নষ্ট করে দেয়, দিনের পর দিন অবহেলার কারণ হয় তাহলে তা চালিয়ে নেওয়া বোকামি। কষ্ট হলেও এমন সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত। কীভাবে টক্সিক রিলেশনশিপ থেকে বের হবেন জানুন তার উপায়-
আপনার সুখ, মানসিক শান্তি ও সম্মানকে গুরুত্ব দিতে শিখুন। সম্পর্ক যদি আপনাকে কষ্ট দেয়, তবে তা আর টেনে নেওয়ার প্রয়োজন নেই। নিজের অনুভূতির মূল্য দিন।

আপনার সম্পর্কের গতিপথ পর্যালোচনা করুন। এমন যদি হয় যে বারবার একই রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং সমাধানের চেষ্টা করেও কোনো পরিবর্তন আসছে না, তাহলে সম্পর্কে ইতি টানার সময় এসেছে বুঝে নিন।
আপনার সঙ্গীর প্রতি ভালোবাসা থাকতে পারে, তবে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। সম্মানের সীমারেখা নির্ধারণ করুন। আপনি তাকে যতটুকু সম্মান করছেন ততটুকু তিনিও করছেন কি না দেখুন।

সম্পর্ক থেকে বেরিয়ে আসতে কোনো বন্ধু, পরিবার বা থেরাপিস্টের সহায়তা নিন। মানসিক সমর্থন পাওয়া এ ধরনের কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহায়ক হতে পারে।
আরও পড়ুন-
টক্সিক সম্পর্ক থেকে বের হওয়া কঠিন, কিন্তু এটি করতে পারলেই আপনি স্বস্তি ও সুখ ফিরে পাবেন। তাই দ্বিধা না করে মনকে শক্ত রাখুন। নিজের ভালো থাকার পথ বেছে নিন।

সঙ্গীর সঙ্গে যেকোনো কারণে ঝগড়া হতেই পারে। তাই বলে যদি আলোচনা না করে কথা বলা বন্ধ করে দেন তাতে দূরত্ব বাড়বে। তাই খোলামেলা আলোচনা করুন। যেকোনো বিষয়ে দুজনে পরিষ্কার ধারণা থাকা জরুরি।
এনএম