images

লাইফস্টাইল

বউয়ের অবাধ্য হন না কখনোই! এই ৪ রাশির পুরুষরা নাকি 'স্ত্রীর বশ’

লাইফস্টাইল ডেস্ক

৩১ মে ২০২৬, ১০:২০ এএম

সংসার সুখে হয় রমণীর গুণে— এই প্রবাদটি মেনে চলেন অনেক পুরুষই। কেউ কেউ একে স্ত্রীর প্রতি অগাধ ভালোবাসা ও সম্মান মনে করেন, আবার অনেকে রসিকতা করে বলেন 'স্ত্রীর আঁচলের নিচে থাকা'। জ্যোতিষশাস্ত্র ও রাশিফল অনুযায়ী, সব পুরুষের মানসিকতা এক রকম হয় না। কিছু নির্দিষ্ট রাশির পুরুষেরা স্বভাবগতভাবেই খুব নরম মনের হন এবং সঙ্গিনীর সিদ্ধান্তকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। এরা মূলত স্ত্রীর কথামতো চলতেই বেশি পছন্দ করেন। চলুন জেনে নেওয়া যাক সেই রাশিগুলো সম্পর্কে-

আরও পড়ুন: যেসব নারীরা ভুলেও নিজেদের দোষ স্বীকার করেন না

কর্কট রাশি: আবেগের টানে স্ত্রীর কথায় ওঠাবসা

কর্কট রাশির পুরুষেরা অত্যন্ত পরিবারকেন্দ্রিক এবং আবেগপ্রবণ হয়ে থাকেন। এদের জীবনের মূল কেন্দ্রবিন্দু থাকে এদের ঘর ও স্ত্রী। সঙ্গিনীকে খুশি রাখতে এরা যেকোনো কিছু করতে প্রস্তুত থাকেন। স্ত্রীর যেকোনো সিদ্ধান্তকে এরা চোখ বন্ধ করে মেনে নেন, যার কারণে অনেকেই এদের 'স্ত্রীর বশ' বলে থাকেন। তবে এরা মূলত শান্তির জন্য স্ত্রীর অধীনে থাকাকেই শ্রেয় মনে করেন।

love-main-20230607094206

মীন রাশি: সঙ্গিনীর ইচ্ছেতেই নিজের আনন্দ

মীন রাশির জাতকেরা স্বভাবগতভাবেই মৃদুভাষী এবং ঝগড়া-বিবাদ থেকে দূরে থাকতে পছন্দ করেন। এদের মধ্যে তীব্র কোনো অহংকার বা জেদ থাকে না। স্ত্রী যেভাবে সংসার চালাতে চান, এরা ঠিক সেভাবেই নিজেকে মানিয়ে নেন। নিজের মতামতের চেয়ে সঙ্গিনীর ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে এরা একপর্যায়ে পুরোপুরি স্ত্রীর অধীনে চলে যান।

women

তুলা রাশি: সংসারে শান্তি বজায় রাখার কৌশল

তুলা রাশির অধিপতি শুক্র হওয়ায় এরা সম্পর্কের ভারসাম্য ও সৌন্দর্য পছন্দ করেন। সংসারে যেন কোনো অশান্তি বা তর্ক না হয়, সেজন্য এরা স্ত্রীর সব কথা মুখ বুজে মেনে নেন। স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সাহস এরা সাধারণত দেখান না। ফলে ঘরের ভেতরের সমস্ত কর্তৃত্ব মূলত স্ত্রীর হাতেই ছেড়ে দেন এই রাশির পুরুষেরা।

misunderstanding

বৃষ রাশি: স্ত্রীর ওপর সম্পূর্ণ নির্ভরশীলতা

এমনিতে বৃষ রাশির পুরুষেরা বেশ জেদি হলেও, একবার বিয়ে হয়ে গেলে এরা স্ত্রীর প্রতি ভীষণভাবে অনুগত হয়ে পড়েন। দৈনন্দিন জীবনের ছোটখাটো সিদ্ধান্ত থেকে শুরু করে বড় কাজ— সব কিছুতেই এরা স্ত্রীর ওপর নির্ভরশীল হয়ে পড়েন। স্ত্রীর পরামর্শ ছাড়া এরা এক পা-ও নড়তে চান না, যা অনেক সময় লোকচক্ষুতে স্ত্রীর বশে থাকার মতো মনে হয়।

c-1714713168

জ্যোতিষশাস্ত্রের এই বৈশিষ্ট্যগুলো মূলত এই রাশির পুরুষদের নমনীয় ও যত্নশীল স্বভাবের বহিঃপ্রকাশ। সঙ্গিনীকে ভালোবেসে তার সিদ্ধান্তকে মেনে নেওয়ার এই প্রবণতা অনেক সময় সংসারে সুখ ও শান্তি বজায় রাখতে বড় ভূমিকা রাখে। মজার ব্যাপার হচ্ছে, এই চার রাশির পুরুষরা জীবনে সুখী হন। 

এজেড