রোববার, ৩১ মে, ২০২৬, ঢাকা

যেসব নারীরা ভুলেও নিজেদের দোষ স্বীকার করেন না

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ৩১ মে ২০২৬, ০৯:৫৬ এএম

শেয়ার করুন:

যেসব নারীরা ভুলেও নিজেদের দোষ স্বীকার করেন না
যেসব নারীরা ভুলেও নিজেদের দোষ স্বীকার করেন না

মনোবিজ্ঞান ও জ্যোতিষশাস্ত্র উভয় মতেই, ভুল স্বীকার করা এবং ক্ষমা চাওয়া একটি বড় গুণ। কিন্তু সবার মানসিকতা এক রকম হয় না। অনেকে নিজের ভুল বুঝতে পারলেও অহংকার, জেদ বা ব্যক্তিত্বে আঘাত লাগার ভয়ে তা মুখে প্রকাশ করতে চান না। জ্যোতিষ শাস্ত্রের গণনা অনুযায়ী, নির্দিষ্ট কিছু রাশির নারীদের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায়। তারা সহজে কাউকে 'স্যরি' বলতে চান না এবং নিজেদের অবস্থানে অনড় থাকেন। নিচে এমন ৭টি রাশির নারীদের চারিত্রিক বৈশিষ্ট্য বিস্তারিত আলোচনা করা হলো-

মেষ রাশি: মেজাজ যখন সম্পর্কের চেয়ে বড়


বিজ্ঞাপন


মেষ রাশির জাতিকাদের মেজাজ সাধারণত সব সময় চড়া থাকে। তারা অত্যন্ত স্বাধীনচেতা এবং নেতৃত্ব দিতে ভালোবাসেন। কোনো বিষয়ে ভুল করলেও তারা সহজে তা মেনে নেন না। অনেক সময় সম্পর্ক টিকিয়ে রাখার চেয়ে নিজের অহংকার বা জেদ ধরে রাখাকেই তারা বেশি প্রাধান্য দিয়ে থাকেন, যার ফলে ক্ষমা চাওয়ার বিষয়টি তাদের তালিকায় থাকেই না।

68b880a02c1862d5b4cb45a0927ae498-692ef0667aee3

বৃষ রাশি: জেদের চূড়ান্তে অনড় অবস্থান

জ্যোতিষ মতে, বৃষ রাশির নারীরা অত্যন্ত জেদি ও একগুঁয়ে প্রকৃতির হন। তারা যেকোনো পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখতে পছন্দ করেন এবং প্রচলিত নিয়ম বা সিস্টেমের বাইরে গিয়ে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চান। এই রাশির নারীরা সহজে ভুল স্বীকার করেন না, বরং নিজেদের সঠিক প্রমাণ করতে প্রয়োজনে দীর্ঘ লড়াই বা তর্কে জড়িয়ে পড়েন।


বিজ্ঞাপন


সিংহ রাশি: রাজকীয় অহংকার ও একরোখা ভাব

সিংহ রাশির অধিপতি সূর্য হওয়ায় এই রাশির নারীদের মধ্যে এক ধরনের রাজকীয় অহংকার ও আত্মমর্যাদাবোধ কাজ করে। তারা মনে করেন, ভুল স্বীকার করলে সমাজে বা পরিবারে তাদের কর্তৃত্ব কমে যাবে। এই অতিরিক্ত একরোখা স্বভাবের কারণে তারা ভুল করলেও কখনো ক্ষমা চান না, বরং বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

c-1714713168

কন্যা রাশি: নিখুঁত হওয়ার অহমিকা

কন্যা রাশির জাতিকারা স্বভাবগতভাবেই সবকিছু নিখুঁত বা পারফেক্ট করতে পছন্দ করেন। তারা নিজেদের বিচারবুদ্ধিকে অত্যন্ত উন্নত মনে করেন। আর এই মানসিকতার কারণেই তারা বিশ্বাস করতে চান না যে তাদের দ্বারা কোনো ভুল হতে পারে। ফলে কোনো ভুল হলে তা স্বীকার করা তাদের পক্ষে বেশ কঠিন হয়ে দাঁড়ায়।

আরও পড়ুন: চল্লিশেও যেন তরুণী! কোন জন্মসংখ্যার নারীদের মুখে বয়সের ছাপ পড়ে না?

বৃশ্চিক রাশি: নিজস্ব নিয়মে চলা ও জেদ

এই রাশির নারীরা অত্যন্ত রহস্যময় এবং দৃঢ় মানসিকতার অধিকারী হন। তারা অন্যের দেখানো পথে বা উপদেশে চলতে একেবারেই পছন্দ করেন না। নিজের জেদের বশে কোনো কাজ করতে গিয়ে যদি বড় ধরনের ভুলও করে বসেন, তবুও তারা বাইরে এমন ভাব দেখান যেন তারা কোনো ভুলই করেননি।

jealous_20250825_131532668

মকর রাশি: কঠোর ব্যক্তিত্ব ও গাম্ভীর্য

মকর রাশির নারীদের অভিধানে 'স্যরি' নামক শব্দটির উপস্থিতি নেই বললেই চলে। তারা অত্যন্ত বাস্তববাদী এবং কঠোর ব্যক্তিত্বের অধিকারী হন। নিজেদের ভুলগুলো নিয়ে কেউ আঙুল তুললে তারা তা প্রচণ্ড গাম্ভীর্যের সাথে এড়িয়ে যান এবং নিজেদের ভুল ঢাকার জন্য যুক্তি সাজাতে শুরু করেন।

somporko-1-20180729130635

কুম্ভ রাশি: উদাসীনতা ও ভিন্ন মানসিকতা

এই দলের সর্বশেষ রাশিটি হলো কুম্ভ। এই রাশির জাতিকারা নিজেদের অন্যদের চেয়ে আলাদা ও স্বাধীন ভাবেন। কোনো ভুল করলে তারা সাধারণত অনুতপ্ত হন না, বরং এক ধরনের উদাসীনতা দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান। কারো কাছে মাথা নত করে ক্ষমা চাওয়া তাদের স্বভাবের সাথে একেবারেই মেলে না।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর