লাইফস্টাইল প্রতিবেদক
২০ মে ২০২৬, ১০:৪৭ এএম
ধূমপান ফুসফুসের জন্য ক্ষতিকর— একথা কম-বেশি সবার জানা। ধূমপানের কারণে ফুসফুসের রোগ, হার্ট অ্যাটাক, ক্যানসারের মতো সমস্যাও দেখা দেয়। তবে সাম্প্রতিক গবেষণা বলছে, ধূমপান কেবল ফুসফুস বা হার্টের ক্ষতি করছে না, নিঃশব্দে কেড়ে নিচ্ছে অসংখ্য মানুষের স্বাভাবিক হাঁটাচলা ও নড়াচড়া করার স্বাধীনতাও। চিকিৎসকরা সতর্ক করে জানিয়েছেন, ধূমপানের কারণেই এখন শরীরে থাবা বসাচ্ছে ‘রিউমাটয়েড আর্থ্রাইটিস’ (Rheumatoid Arthritis বা RA) বা মারাত্মক বাতের রোগ।
রিউমাটয়েড আর্থ্রাইটিস মূলত একটি ‘অটোইমিউন ডিজিজ’ (Autoimmune Disease)। যখন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম ভুলবশত বাইরের শত্রুর বদলে নিজের শরীরের সুস্থ কোষ ও জয়েন্টগুলোকে আক্রমণ করতে শুরু করে তখন এই সমস্যা দেখা দেয়। সিগারেট কীভাবে বাতের সমস্যা বাড়ায় চলুন জানা যাক-

সিগারেটের ক্ষতিকর রাসায়নিকগুলো ফুসফুসে প্রবেশ করে এক ধরণের অস্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতাকে সক্রিয় করে। ফলে শরীরে ‘রিউমাটয়েড ফ্যাক্টর’ (RF) এবং ‘অ্যান্টি-সিসিপি’ (Anti-CCP)-র মতো ক্ষতিকর অ্যান্টিবডি তৈরি হতে শুরু করে। অনেকসময় জয়েন্টে ব্যথা শুরু হওয়ার কয়েক বছর আগে থেকেই এই উপাদানগুলো রক্তে জমতে থাকে।
যদি কোনো ব্যক্তির পরিবারে বা বংশে আগে থেকেই কারো কোনো অটোইমিউন বা বাতের রোগের ইতিহাস থাকে, তাহলে ধূমপান সেই রোগটিকে শরীরে দ্রুত ‘সুইচ অন’ বা সক্রিয় করতে অনুঘটক হিসেবে কাজ করে।

রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের বড় সমস্যা হলো, এর প্রাথমিক লক্ষণগুলো বেশিরভাগ মানুষ গুরুত্ব দেন না। কেননা এগুলো খুব সাধারণ মনে হয়। অনেকেই এর লক্ষণগুলোকে অতিরিক্ত ক্লান্তি বা সাধারণ গা-হাত-পায়ের ব্যথা বলে মনে করেন। অল্পবয়সি ধূমপায়ীরা ভাবেন বাতের রোগ কেবল বয়স্কদেরই হয়। এতে ঝুঁকি আরও বাড়ে। এর কিছু লক্ষণ হলো-

ধূমপানের এই ভয়াবহতা যে কেবল ধূমপায়ীদের মধ্যেই সীমাবদ্ধ এমনটা নয়। আমেরিকার ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ’ (NIH)-এর একটি গবেষণায় অনুযায়ী, যেসব নারী ছোটবেলায় তাদের বাবা-মায়ের ধূমপানের কারণে ‘প্যাসিভ স্মোকিং’ বা পরোক্ষ ধূমপানের শিকার হয়েছেন, বড় হওয়ার পর তাদের রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেশি। অর্থাৎ, ঘরের ভেতরে ধূমপান করলে তা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর দীর্ঘমেয়াদি কুপ্রভাব ফেলে।