লাইফস্টাইল প্রতিবেদক
১৪ মে ২০২৬, ১১:১৯ এএম
পবিত্র ঈদুল আজহার আনন্দকে আরও বাড়িয়ে তুলতে বিউটি ও লাইফস্টাইল রিটেইল চেইন ‘সুন্দরা’ শুরু করেছে ঈদ উল আজহা ক্যাম্পেইন। যা চলবে ঈদ পর্যন্ত।
এই উৎসবের আমেজে কসমেটিকস, পারফিউম, লাইফস্টাইল পণ্য এবং খেলনার ওপর থাকছে ৭০% পর্যন্ত বিশাল ছাড়।
কোরবানির ঈদের প্রস্তুতি আর উৎসবের সাজে নতুন মাত্রা যোগ করতে সুন্দরা নিয়ে এসেছে তাদের নিজস্ব ব্র্যান্ডের প্রিমিয়াম মেকআপ ব্রাশ ও স্পঞ্জ লাইন ‘Sundora Collection’।
এছাড়া সুন্দরা বিউটিতে পাওয়া যাচ্ছে CAROLINA HERRERA, ACQUA DI PARMA, JEAN PAUL GAULTIER, VIKTOR & ROLF, MAC, TONYMOLY এবং YANKEE CANDLE এর মতো বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের পণ্য।
আরও পড়ুন: ‘রঙ বাংলাদেশে’ ঈদ উল আযহার বিশেষ আয়োজন
শিশুদের জন্য সুন্দরা টয়েজে রয়েছে লেগো, বার্বি ও হট হুইলস-এর মতো জনপ্রিয় সব খেলনা।
সুন্দরার রিটেইল মার্কেটিং লিড মুনাওয়ার চৌধুরী বলেছেন, “ঈদুল আজহা আমাদের ত্যাগের পাশাপাশি ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। আমরা চেয়েছি এই বিশেষ সময়ে গ্রাহকরা যেন সেরা ব্র্যান্ডের পণ্যগুলো সাশ্রয়ী মূল্যে কেনাকাটা করে প্রিয়জনদের সাথে আনন্দ ভাগ করে নিতে পারেন।”
বনানী, গুলশান, ধানমন্ডি ও যমুনা ফিউচার পার্কের আউটলেট ছাড়াও অফারটি পাওয়া যাচ্ছে তাদের অনলাইন- এ। কোরবানির ঈদের আমেজ ফুটিয়ে তুলতে আউটলেটগুলোতে রাখা হয়েছে বিশেষ সজ্জা ও লাইভ প্রোডাক্ট ডেমোনেস্ট্রেশন।
এজেড