images

লাইফস্টাইল

পেট ও লিভার কি সত্যিই সুস্থ? শরীর ভালো থাকার ৭টি লক্ষণ মিলিয়ে নিন

লাইফস্টাইল ডেস্ক

১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ এএম

লিভার ও অন্ত্র ভালো থাকলে শরীর সতেজ থাকে, কিন্তু অনেক সময় আমরা অকারণেই দুশ্চিন্তা করি যে ভেতরে কোনো রোগ বাসা বাঁধছে কি না। বিশেষ করে বর্তমান সময়ে ফ্যাটি লিভার বা হজমের সমস্যা যেভাবে বাড়ছে, তাতে সচেতন হওয়া জরুরি। শরীর অসুস্থ হলে যেমন লক্ষণ দেখা দেয়, তেমনি সম্পূর্ণ সুস্থ থাকলেও শরীর কিছু ইতিবাচক সঙ্কেত দেয়। আপনার পেট ও লিভার ঠিক কতটা চনমনে আছে, তা বুঝে নিতে পারেন নিচের ৭টি লক্ষণ দেখে।

১. নিয়মিত পেট সাফ হওয়া

হজম প্রক্রিয়া ঠিক থাকলে কোষ্ঠকাঠিন্য বা ইরিটেবল বাওয়েল সিনড্রোমের (IBS) মতো সমস্যা থাকে না। প্রতিদিন নিয়ম করে পেট পরিষ্কার হওয়া সুস্থ অন্ত্রের প্রধান লক্ষণ। অন্ত্র ভালো থাকলে তার ইতিবাচক প্রভাব লিভারের ওপরেও পড়ে।

২. পরিষ্কার ও গোলাপি জিভ

জিভের রং দেখে পেটের অবস্থা বোঝা যায়। যদি জিভ হালকা গোলাপি হয় এবং এর ওপর কোনো সাদা বা হলদেটে আস্তরণ না থাকে, তবে বুঝতে হবে আপনার হজমশক্তি ও লিভার দুই-ই ভালো আছে। জিভে লাল ছোপ বা ক্ষত লিভারের সমস্যার পূর্বলক্ষণ হতে পারে।

৩. প্রস্রাবের স্বাভাবিক রং

লিভারের অন্যতম কাজ হলো শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেওয়া। যদি প্রস্রাবের রং স্বচ্ছ বা হালকা হলুদ হয় এবং কটু দুর্গন্ধ না থাকে, তবে লিভার শরীরকে ঠিকঠাক ডিটক্স করতে পারছে। প্রস্রাব গাঢ় হলুদ হওয়া জন্ডিস বা লিভারের জটিলতার লক্ষণ।

1776150751_liver-lead-jpg-2

৪. নির্দিষ্ট সময়ে খিদে পাওয়া

প্রতিদিন যদি প্রায় একই সময়ে আপনার খিদে পায়, তবে বুঝবেন আপনার বিপাক প্রক্রিয়া বা মেটাবলিজম একদম সঠিক পথে আছে। কিন্তু খিদে কমে যাওয়া বা খাওয়ার পর পেট ভার হয়ে থাকা লিভারের সমস্যার ইঙ্গিত দেয়।

৫. খাওয়ার পর এনার্জি অনুভব করা

অনেকের খাওয়ার পর খুব ক্লান্তি বা ঝিমুনি আসে। কিন্তু পেট ও লিভার সুস্থ থাকলে খাওয়ার পর ক্লান্তি নয়, বরং শরীরে শক্তি অনুভব করার কথা। এটি প্রমাণ করে যে আপনার শরীর খাবার থেকে পুষ্টি ঠিকমতো গ্রহণ করতে পারছে।

আরও পড়ুন: জয়েন্টের ব্যথায় ভুগছেন? এসব অভ্যাসে বদল আনুন

৬. মুখে দুর্গন্ধ না থাকা

দাঁত মাজার পরেও যদি মুখে দুর্গন্ধ থাকে, তবে বুঝতে হবে হজমে গোলমাল আছে। যাদের গ্যাস-অম্বল বা বদহজম বেশি হয়, তাদের শরীর থেকে নির্গত টক্সিনের কারণে মুখে দুর্গন্ধ হতে পারে। মুখ ফ্রেশ থাকা মানেই আপনার লিভার ও অন্ত্র সুস্থ।

৭. স্থিতিশীল ওজন

বিপাকক্রিয়া বা মেটাবলিজম ঠিক থাকলে ওজন হুটহাট কমে বা বেড়ে যায় না। লিভার যদি ঠিকঠাক ক্যালোরি পোড়াতে পারে এবং শরীরের ফ্যাট নিয়ন্ত্রণ করতে পারে, তবে শরীরের ওজন দীর্ঘ সময় স্থিতিশীল থাকে।

এজেড