images

লাইফস্টাইল

রঙে রঙে বৈশাখ: নববর্ষের সাজে বর্ণিল আয়োজনে ‘রঙ বাংলাদেশ’

লাইফস্টাইল ডেস্ক

২৭ মার্চ ২০২৬, ১১:৩৮ এএম

বসন্তের বিদায় আর হালকা বাতাসের দোলায় বাঙালির প্রাণে বেজে উঠেছে নতুন বছরের আহ্বান— ‘এসো হে বৈশাখ, এসো এসো’। বাঙালির চিরায়ত এই উৎসবকে ঘিরে প্রতি বছরের মতো এবারও ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে বিশেষ সংগ্রহ নিয়ে এসেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ‘রঙ বাংলাদেশ’। ‘দেশের পোশাকে দেশের উৎসব’— এই মূলমন্ত্রকে সামনে রেখে তাদের এবারের থিম ‘রঙে রঙে বৈশাখ’।

বিশেষ দুটি থিমে বৈশাখী সাজ

এবারের বৈশাখী সংগ্রহকে দুটি নান্দনিক থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে— ‘বৈশাখী মেলা’ এবং বরেণ্য শিল্পী ‘শিল্পগুরু সফিউদ্দিন আহমেদ’-এর শিল্পকর্ম।

বৈশাখী মেলা থিম: গ্রামীণ মেলার লোকজ মোটিফ, উজ্জ্বল রঙের প্যালেট এবং ঐতিহ্যবাহী নকশার সমন্বয়ে তৈরি এই পোশাকগুলো উৎসবের প্রাণচঞ্চল আবহকে ধারণ করেছে।

শিল্পগুরুর অনুপ্রেরণা: সফিউদ্দিন আহমেদের শিল্পকর্মের সূক্ষ্ম রেখা ও সৃজনশীল বিন্যাসকে পোশাকের ক্যানভাসে তুলে ধরা হয়েছে, যা ফ্যাশনে যোগ করেছে এক অনন্য শৈল্পিক মাত্রা।

পরিবারের সবার জন্য ‘ফ্যামিলি ম্যাচিং’

উৎসবের আনন্দকে ভাগ করে নিতে রঙ বাংলাদেশ নিয়ে এসেছে ফ্যামিলি ম্যাচিং পোশাক। বাবা-মা, ছেলে-মেয়েসহ পুরো পরিবারের জন্য একই রঙ ও থিমের কাপল সেট, ডুয়েট কিংবা ফ্যামিলি সিরিজ পাওয়া যাচ্ছে। বৈশাখের সকালে পুরো পরিবার একই সাজে নিজেকে রাঙিয়ে নেওয়ার সুযোগ থাকছে এই আয়োজনে।

আরও পড়ুন: সেলাইয়ের ফোঁড়ে জীবনের কথা: নকশি কাঁথার ইতিহাস

কালেকশনে যা থাকছে

বৈশাখী গরমে স্বস্তির কথা মাথায় রেখে আরামদায়ক কাপড় ও উজ্জ্বল রঙের সমন্বয়ে ডিজাইন করা হয়েছে প্রতিটি পোশাক। সংগ্রহে রয়েছে-

শাড়ি, পাঞ্জাবি ও কামিজ।

স্ট্রিচ ড্রেস, সিঙ্গেল কামিজ ও ফ্রক।

টি-শার্ট ও বৈশাখী এক্সেসরিজ।

করপোরেট ও হোলসেল সুবিধা

ব্যক্তিগত ব্যবহারের পাশাপাশি বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, অফিস প্রোগ্রাম বা সাংস্কৃতিক সংগঠনের বৈশাখী আয়োজনের জন্যও এসব পোশাক সংগ্রহের সুযোগ রয়েছে। এছাড়া পাইকারি বা হোলসেলে ক্রয়ের বিশেষ সুবিধাও দিচ্ছে প্রতিষ্ঠানটি।

যেখানে পাবেন

সারা দেশে রঙ বাংলাদেশের ১৯টি আউটলেটেই পাওয়া যাচ্ছে এই নতুন কালেকশন। এছাড়া ঘরে বসে কেনাকাটার জন্য রয়েছে তাদের ওয়েবসাইট (www.rang-bd.com) এবং অফিসিয়াল ফেসবুক পেজ। ঐতিহ্যের গর্ব আর শিল্পের অনুপ্রেরণায় বৈশাখকে রাঙাতে দেশি পোশাকের এই সমারোহে আমন্ত্রণ জানাচ্ছে রঙ বাংলাদেশ।

এজেড