images

লাইফস্টাইল

১ মাসেই কোলেস্টেরলের মাত্রা কমবে মানলে এসব টিপস

লাইফস্টাইল ডেস্ক

৩১ জানুয়ারি ২০২৬, ০৬:৪১ পিএম

বর্তমানে অসংখ্য মানুষ উচ্চ কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন। এই স্বাস্থ্য সমস্যা হলে একাধিক স্বাস্থ্য জটিলতা দেখা দেয়। সুস্থ থাকতে তাই যেভাবেই হোক কোলেস্টেরল লেভেল নিয়ন্ত্রণে রাখতে হবে। এর কোনো বিকল্প নেই। 

কোলেস্টেরল হলো একটি মোম জাতীয় উপাদান। এটি রক্তনালীর মধ্যে জমাট বাঁধতে পারে। রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেলে হার্টের অসুখ হওয়ার আশঙ্কা বেড়ে যায়। সহজ কিছু টিপস কাজে লাগিয়ে কোলেস্টেরল লেভেল কমানো যায়। চলুন এসম্পর্কে বিস্তারিত জেনে নিই- 

what-is-considered-fast-food

ফাস্ট ফুড খাওয়া কমাতে হবে

কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সবার আগে ফাস্ট ফুড খাওয়া কমাতে হবে। এসব খাবার কম খেলে কোলেস্টেরল লেভেল কমে যাবে দ্রুত গতিতে। তাই সুস্থ থাকতে ফাস্ট ফুড খাওয়ার অভ্যাসে লাগাম টানুন। 

ঘি, মাখন বা তেল অতিরিক্ত খাবেন না

ঘি, মাখন আর তেল সবই স্বাস্থ্যের জন্য উপকারি। তবে তা খেতে হবে পরিমিত। অতিরিক্ত ঘি-মাখন স্বাস্থ্যের ক্ষতি করে। এসব খাবারে মজুত ফ্যাট বাড়াতে পারে কোলেস্টেরল। 

muton

মাটন কম খাওয়াই ভালো 

খাসির রেজালা, ভুনা কে না পছন্দ করেন? তবে উচ্চ কোলেস্টেরলের সমস্যায় ভুগলে এই খাবার কম খেতে হবে। মাটনে উপস্থিত স্যাচুরেটেড ফ্যাট কোলেস্টরলের সমস্যা বৃদ্ধি করতে পারে। বড় মাছের তেল বা ডিমও কম খেতে হবে। 

আরও পড়ুন- 
 
 
 

খাদ্যতালিকায় রাখুন শাক, সবজি ও ফল 

রোজকার খাবার পাতে রাখুন শাক, সবজি এবং ফল। এগুলোতে রয়েছে ফাইবার। এই ফাইবার অন্ত্রে কোলেস্টেরলকে বেঁধে ফেলবে। তারপর বের করে দেবে। 

Man-stretching-before-working-out-at-home

নিয়মিত ব্যায়াম করুন

কোলেস্টরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত ব্যায়ামের বিকল্প নেই। দিনে অন্ততপক্ষে ৩০ মিনিট এক্সারসাইজ করুন। এতে শরীরের খারাপ কোলেস্টেরল কমবে। 

নিজে থেকে ওষুধ খাওয়া বন্ধ করবেন না

সবশেষে, চিকিৎসকের সঙ্গে আলোচনা ছাড়া কোনো ওষুধ খাওয়া বন্ধ করবেন না। ওষুধ চালিয়ে যান। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। 

এনএম