images

লাইফস্টাইল

ঈদের বাজারে কাটতি ছিল এই ৪ ধরনের পোশাকের

লাইফস্টাইল ডেস্ক

১০ এপ্রিল ২০২৪, ১১:৩৫ এএম

ঈদের সুবাতাস বইছে। আগামীকাল বাংলাদেশে পালিত হবে উদ উল ফিতর। ইতিমধ্যে কেনাকাটা সেরে ফেলেছেন বেশিরভাগ মানুষ। আজ কেউ কেউ এই দোকান সেই দোকান ঘুরে কিনছেন পছন্দের পোশাক। জানুন এবারের ঈদ বাজারে রমনীদের কোন কোন পোশাকের চাহিদা বেশি ছিল।

আরও পড়ুন: মেহেদির রং গাঢ় করার উপায়

আনারকলি কুর্তা সেট

এই ধরনের আউটফিট কখনও আউট অফ ট্রেন্ড হয়ে যায়নি। তাই তো বছরের পর বছর ধরে এমন একটি আউটফিট অভিনেত্রীদেরও বেশ প্রিয়। আর রুপালী পর্দার অভিনেত্রীদের মতো কে না সাজতে চান বলুন, তাই তো এবার ইফতার পার্টিতে আপনার পরনে আনারকলি কুর্তা সেট থাকা চাই-ই।

deess

সারারা সেট

ফ্যাশনে এমন এথনিক সেট এখন বেশ ট্রেন্ডিং। ফ্যাশন ইনফ্লুয়েন্সর থেকে শুরু করে তারকা, প্রত্যেকের ওয়ারড্রোবেই পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে এমন ধরনের আউটফিট। আর ঈদের ফ্যাশনে এই সারারা কুর্তা ও প্য়ান্ট সেটের চাহিদা যে তুঙ্গে, সে কথা তো বলাই বাহুল্য।

maxresdefault

পালাজো স্টাইল প্যান্ট

পালাজো প্যান্ট গরমে পরার জন্য়ে একদমই উপযুক্ত, তাই প্রত্যেকের সামার ফেস্টিভ কালেকশনে তো এমন একটি ট্রাউজার থাকতেই হবে। এবার ঈদে ছোট টপের সঙ্গে পালাজো প্যান্ট স্টাইল করুন। আপনাকে যে দেখতে দারুণ লাগবেই।

অরগ্যাঞ্জা শাড়ি

ঈদে আপনি শাড়িও পরতে পারেন। এমন ট্র্যাডিশনাল আউটফিটে যে আপনাকে সত্যিই খুব সুন্দর দেখতে লাগবে, সে কথা তো বলাই বাহুল্য।

sare

আপনিও এদিন একটি ফ্লোরাল অরগ্যাঞ্জা শাড়ি পরুন, তার সঙ্গে স্টাইল করুন মানানসই জুয়েলারি। দুর্দান্ত দেখতে লাগবে আপনাকে।

এজেড