বুধবার, ১৭ জুন, ২০২৬, ঢাকা

টিপস

মেহেদির রং গাঢ় করার উপায়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৪, ০৪:১১ পিএম

শেয়ার করুন:

mehedi

ঈদে রমনীদের হাত রাঙায় মেহেদি। চাঁদ রাত থেকেই চলে প্রস্তুতি। ঈদের দিন রঙিন হাতে কাটে আনন্দে। সবাই চান তাদের হাতের মেহেদির রঙ গাঢ় হোক। রং গাঢ় না হলে মন খারাপ হয়ে যায়। জানুন কীভাবে মেহেদির রং গাঢ় করবেন।

আরও পড়ুন: মেহেদি ডিজাইন ২০২৪ (দেখুন ছবিতে) 


বিজ্ঞাপন


art

হাতের মেহেদি গাঢ় করবেন কীভাবে?

মেহেদির রঙ পরতে বসার আগে আপনাকে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। যেমন ধরুন-

১. হাত পরিষ্কার করে নিতে ভুলবেন না।


বিজ্ঞাপন


২. হাতে যেন কোনও তেল বা ময়েশ্চারাইজার না মাখা থাকে।

৩. মেহেদি পরার পরে ঘণ্টা ২ হাতের কোনও কাজ রাখবেন না।

৪. মেহেদি শিল্পীর সঙ্গে নিজের পছন্দের ডিজাইন নিয়ে কথা বলে নেবেন।

মেহেদি পরার আগে এই বিষয়গুলো নিশ্চিত করে নিন। তারপর পছন্দের মেহেদি পরা শুরু করুন। মেহেদি শুকিয়ে এলে এই ৪ ঘরোয়া টোটকা কাজে লাগান। তাতেই আপনার হাতের মেহেদির গাঢ় হবে নিমেষে।

mehedi_pic2

প্রথম টোটকা - লবঙ্গ

মেহেদি শুকিয়ে গেলে হাত পরিষ্কার করে নিন। এবার একটি সসপ্যানে ২-৩টি লবঙ্গ দিয়ে গরম করে ফেলুন। লবঙ্গ গরম হওয়ার পরে ধোঁয়া উঠতে শুরু করবে। সেই ধোঁয়ায় হাত সেঁকে নিন। হাতের তালুর প্রতিটি অংশে লবঙ্গের ধোঁয়া যাতে পৌঁছায়, সেদিকে খেয়াল রাখুন। এতেই আপনার গাড় হবে মেহেদি।

দ্বিতীয় টোটকা- লেবুর রস

একটি পাত্রে পরিমাণ মতো লেবুর রস নিয়ে তাতে ২-৩ চামচ চিনি মেশান। এই ২ উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিন।

মেহেদি শুকিয়ে এলে একটি কটন বল এই মিশ্রণে ভিজিয়ে ধীরে ধীরে হাতে লাগান। জোরে জোরে ঘষবেন না যেন! এতে মেহেদি উঠে আসতে পারে। তারপরে ৩০ মিনিট অপেক্ষা করে হাত পরিষ্কার করে নিন।

mehedi_pic

তৃতীয় টোটকা- সরিষার তেল

মেহেদির রং গাঢ় করার জন্যে সরিষার তেল বেশ কার্যকরী ভূমিকা পালন করে। তাই মেহেদি শুকিয়ে এলে হাত পরিষ্কার করার পরে আপনি সরিষার তেল লাগিয়ে মালিশ করে নিন। এতেই যে মেহেদি রং গাঢ় হবে, তা হলফ করে বলতে পারি। পরিবর্তন চোখে পড়বে কয়েক ঘণ্টা পর থেকেই।

শেষ টোটকা- এসেনশিয়াল অয়েল

ইউক্যালিপ্টাস এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন। এই তেলের গুণে মেহেদি রং গাঢ় হয় বৈকি। তবে ব্যবহারের নিয়মটিও জেনে নেওয়া জরুরি।

col

মেহেদি রং গাঢ় করতে আপনি নারকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মেশান। তারপর তা হাতে মালিশ করে নিন। এতেই কাঙ্খিত ফল মিলবে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর