images

লাইফস্টাইল

কালো রঙের পোশাক পরলে কি আসলেই বেশি গরম লাগে?

লাইফস্টাইল ডেস্ক

১৬ মার্চ ২০২৪, ০১:০২ পিএম

ফাল্গুনকে পাশ কাটিয়ে প্রকৃতিতে এসেছে চৈত্র। সেসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। সূর্যের তাপে ইতোমধ্যেই নাজেহাল হচ্ছেন অনেকেই। খুঁজছেন স্বস্তির উপায়। গরমকালে উষ্ণতা ও আর্দ্রতার সঙ্গে লড়তে সুতি বা সমতুল্য হালকা পোশাকই পরা শ্রেয়। একইসঙ্গে নজর দিতে হবে পোশাকের রঙে। কেননা এই রঙের ওপরও নির্ভর করে গরম লাগার মাত্রা। 

অনেকেই বলেন, হালকা রঙের পোশাক পরলে গরম কম লাগে। এটি কিন্তু কোনো কুসংস্কার নয়। সত্যিই সাদা রঙের পোশাক পরলে গরম কম অনুভূত হতে পারে। 

weather

বিজ্ঞানের মতে, সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে তাপ পৃথিবীতে এসে পৌঁছয়। কিন্তু সব বস্তুর এই তাপীয় বিকিরণ শোষণ করার ক্ষমতা সমান নয়।

সাদা রঙের তাপীয় বিকিরণ শোষণ করার ক্ষমতা সবচেয়ে কম। অন্যদিকে, কালো রঙের বস্তুর এই তাপ শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি। ফলে সাদা রঙের বস্তু, কালো রঙের বস্তুর তুলনায় কম তাপ শোষণ করে। তাই কালো রঙের পোশাক পরলে সবচেয়ে বেশি গরম লাগে। 

weather1

এজন্যই সাদা রঙের পোশাক কম উত্তপ্ত হয় আর গাঢ় রঙের পোশাক পরলে হাঁসফাঁস অবস্থা দেখা দেয়। প্রকৃতির সঙ্গে লড়াই করা কঠিন। তাই এই গরমে কিছু কৌশল অবলম্বন করতে পারলে আরাম পাওয়া সহজ হবে। 

বিজ্ঞানে ব্যাখ্যা অনুযায়ী, সাদা বা হালকা রঙের পোশাক পরলে গরমে কিছুটা হলেও আরাম মেলা সম্ভব। চাইলে হালকা রঙের পোশাকও পরতে পারেন। সেসঙ্গে খেয়াল রাখতে হবে এসব পোশাক যেন সুতি বা লিলেন ম্যাটেরিয়ালের হয়। সিল্ক, উল ইত্যাদি ম্যাটেরিয়ালের পোশাক এসময় গরম আরও বাড়িয়ে দেয়। 

এনএম