চাকরি ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৫ এএম
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল ফান্ডেড স্কলারশিপের সুযোগ দিচ্ছে। পার্শিং স্কয়ার গ্র্যাজুয়েট স্কলারশিপ নামের এই প্রোগ্রামের আওতায় স্নাতকোত্তর ও এমবিএতে ভর্তির জন্য বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় সম্পূর্ণ টিউশন ফি ও জীবনযাত্রার ভাতা দেওয়া হবে। আগ্রহীদের ৬ জানুয়ারি ২০২৭ তারিখের মধ্যে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
স্কলারশিপের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
স্কলারশিপের নাম: পার্শিং স্কয়ার গ্র্যাজুয়েট স্কলারশিপ
প্রোগ্রাম: স্নাতকোত্তর ও এমবিএ
স্কলারশিপের সুবিধা
নির্বাচিত শিক্ষার্থীরা দুই বছরের জন্য সম্পূর্ণ টিউশন ফি দেওয়া হবে।
জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য ভাতাও দেওয়া হবে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা নেটওয়ার্কিং ও নেতৃত্বের দক্ষতা উন্নয়নে বিশেষ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।
পাশাপাশি পার্শিং স্কয়ার ফাউন্ডেশনের আন্তর্জাতিক কমিউনিটির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগও রয়েছে।
আবেদনের যোগ্যতা
বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের একাডেমিক ফলাফল প্রথম শ্রেণি বা সমমানের হতে হবে।
আবেদনকারীদের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা, সামাজিক প্রভাব তৈরির প্রত্যয় এবং পেশাগত লক্ষ্যের সঙ্গে বৃত্তির উদ্দেশ্যের সুস্পষ্ট মিল থাকতে হবে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
আরও পড়ুন: যুক্তরাজ্যে পিএইচডিতে ফুল ফ্রি স্কলারশিপের সুযোগ
বয়সসীমা: বিজ্ঞপ্তি অনুসারে
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের জন্য শিক্ষার্থীদের আবেদনপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, দুটি সুপারিশপত্র, পাসপোর্ট সাইজের ছবি এবং বৈধ পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র জমা দিতে হবে।
এ ছাড়া জীবনবৃত্তান্ত (সিভি) এবং How do you intend to change the world... শীর্ষক ৫০০ শব্দের একটি প্রবন্ধ জমা দিতে হবে।
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ৬ জানুয়ারি ২০২৭
আবেদন করতে ও বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ