বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

যুক্তরাজ্যে পিএইচডিতে ফুল ফ্রি স্কলারশিপের সুযোগ

চাকরি ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৬ এএম

শেয়ার করুন:

যুক্তরাজ্যে পিএইচডিতে ফুল ফ্রি স্কলারশিপের সুযোগ
যুক্তরাজ্যে পিএইচডি স্কলারশিপ 2027

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৭-২০২৮ শিক্ষাবর্ষে পিএইচডি প্রোগ্রামে ফুল ফ্রি স্কলারশিপের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য। দেশটির ‘ওয়ারউইক ইউনিভার্সিটি চ্যান্সেলরস স্কলারশিপে’র আওতায় এই সুযোগ দিচ্ছে। এই প্রোগ্রামে বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ১৯৬৫ সালে যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডে প্রতিষ্ঠিত হয় ওয়ারউইক বিশ্ববিদ্যালয়। এটি দেশটির একটি পাবলিক গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়।

স্কলারশিপের নাম ও বিবরণ

স্কলারশিপের নাম: ওয়ারউইক ইউনিভার্সিটি চ্যান্সেলরস স্কলারশিপ (২০২৭-২০২৮ শিক্ষাবর্ষ)

প্রতিষ্ঠানের নাম: ওয়ারউইক ইউনিভার্সিটি, যুক্তরাজ্য

প্রোগ্রাম: পিএইচডি

প্রার্থীর ধরন: নারী-পুরষ

আবেদনকারী দেশ: বিশ্বের যেকোনো দেশ

স্কলারশিপের সুযোগ-সুবিধা

সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।

গবেষণা, প্রশিক্ষণ ও সহায়ক অনুদান (আরটিএসজি) হিসেবে ৫ হাজার পাউন্ড দেওয়া হবে।

ভিসা ও অভিবাসন খরচে সহায়তার সুযোগ রয়েছে।

আবেদনের যোগ্যতা

আবেদনকারীকে আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।

আরও পড়ুন: ইউরোপের ৪ দেশে মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপের সুযোগ

ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে হবে।

ইংরেজি ভাষায় দক্ষতার সনদ থাকতে হবে।

স্বনামধন্য জার্নালে প্রকাশিত গবেষণা প্রবন্ধ থাকতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র: আবেদনকারীর পাসপোর্ট, রেফারেন্স লেটার, শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় কাগজপত্র, মোটিভেশন লেটার, গবেষণা প্রস্তাবনা, জীবনবৃত্তান্ত।

আবেদন যেভাবে: অনলাইন

আবেদন সময়সীমা: ১০ ডিসেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর