চাকরি ডেস্ক
২৭ নভেম্বর ২০২৬, ০২:২০ পিএম
ব্র্যাক ব্যাংক পিএলসি তাদের হেড অফিসে ‘অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার, চ্যানেল সাপোর্ট, এজেন্ট ব্যাংকিং’ পদে নিয়োগ দেবে। প্রার্থীকে অবশ্যই স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। আগ্রহীমের ২৯ নভেম্বরের মধ্যে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক
পদের নাম: অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার, চ্যানেল সাপোর্ট, এজেন্ট ব্যাংকিং
পদসংখ্যা: নির্ধারিত নয়
দায়িত্বসমূহ
এজেন্ট ব্যাংকিংয়ের লজিস্টিক্যাল, ব্র্যান্ডিং, মার্কেটিং এবং যোগাযোগমূলক উদ্যোগগুলোর সমন্বয় করা।
এজেন্ট ব্যাংকিং লাইসেন্স ইস্যু করার প্রক্রিয়া পরিচালনা করা এবং স্টেশনারি, মার্কেটিং উপকরণ, রেজিস্টার, এজেন্ট ও এএফও আইডি কার্ড, ভিজিটিং কার্ড এবং অন্যান্য ব্যবসায়িক সহায়ক সামগ্রীসহ অপারেশনাল উপকরণের ক্রয়, মজুত, বিতরণ ও লজিস্টিকস সমন্বয় করা।
মার্কেটিং, কমিউনিকেশনস, প্রোডাক্ট, বিজনেস সেগমেন্টস, অপারেশনস এবং টেকনোলজি টিমসহ অভ্যন্তরীণ স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করা।
মার্কেটিং উপকরণ, প্রচারণামূলক সামগ্রী, ইলেকট্রনিক ডাইরেক্ট মেইল (ইডিএম), এসএমএস ক্যাম্পেইন, ডিজিটাল কনটেন্ট, পোস্টার, প্রেজেন্টেশন এবং অন্যান্য যোগাযোগমূলক উপকরণ প্রস্তুত, সমন্বয় ও পরিচালনা করা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর, তবে বিজনেস এবং ম্যানেজমেন্ট বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার
অন্যান্য যোগ্যতা
মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলে দক্ষতা।
চমৎকার যোগাযোগ, সমন্বয় এবং আন্তঃব্যক্তিক দক্ষতা।
ভালো বিশ্লেষণাত্মক এবং সমস্যা সমাধানের সক্ষমতা।
আরও পড়ুন: ইলেকট্রিশিয়ান নিয়োগ দেবে বুরো বাংলাদেশ, লাগবে যেসব যোগ্যতা
ইউএটি, বিজনেস প্রসেস ডকুমেন্টেশন এবং সিস্টেম বাস্তবায়ন কার্যক্রম সম্পর্কে জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রয়োজন অনুযায়ী সারাদেশে ব্যাপকভাবে ভ্রমণের মানসিকতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: প্রধান কার্যালয়, ঢাকা
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ২৯ নভেম্বর ২০২৬
নির্দেশনা
শুধু সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপের জন্য যোগাযোগ করা হবে।
ব্র্যাক ব্যাংক নিয়োগ প্রক্রিয়ার কোনো পর্যায়ে কোনো ফি গ্রহণ করে না।
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ