শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

ইলেকট্রিশিয়ান নিয়োগ দেবে বুরো বাংলাদেশ, লাগবে যেসব যোগ্যতা

চাকরি ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১২:২১ পিএম

শেয়ার করুন:

ইলেকট্রিশিয়ান নিয়োগ দেবে বুরো বাংলাদেশ, লাগবে যেসব যোগ্যতা
বুরো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বুরো বাংলাদেশ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সংস্থাটি তাদের নির্মাণ কার্যক্রম পরিচালনার জন্য চুক্তিভিত্তিক ইলেকট্রিশিয়ান নিয়োগ দেবে। প্রার্থীকে অবশ্যই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী এবং সংশ্লিষ্ট পদে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞ হতে হবে। একইসঙ্গে দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে। আগ্রহীরা ২৪ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: বুরো বাংলাদেশ

পদের নাম: ইলেকট্রিশিয়ান

পদসংখ্যা: নির্ধারিত নয়

দায়িত্বসমূহ

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাজে সহযোগিতা করা।

জেনারেটর প্যানেল, জ্বালানি সরবরাহ, ব্যাটারি পরিচর্যা এবং পানির পাম্প সম্পর্কিত কাজ করা।

লগবুক, চেকলিস্ট এবং অন্যান্য প্রয়োজনীয় নথি মেইনটেইন করা।

ইলেকট্রিক্যাল নকশা বোঝা ও সে অনুযায়ী কাজ করা।

ভবনের বৈদ্যুতিক ওয়‍্যারিং, লাইট, ফ্যান, সুইচ, সকেট ও ডিস্ট্রিবিউশন বোর্ডের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও ত্রুটি মেরামত করা।

বৈদ্যুতিক নিরাপত্তা বিধি মেনে কাজ করা এবং অগ্নিনিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা।

বৈদ্যুতিক যন্ত্রপাতি ও সরঞ্জামের নিয়মিত সার্ভিসিং, রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনীয় মালামালের চাহিদা নিরূপণ করা।

বিদ্যুৎ বিভ্রাট বা জরুরি পরিস্থিতিতে জেনারেটর চালু করা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

বিদ্যুৎ বিল, মিটার রিডিং ও বিদ্যুৎ ব্যবহারের তথ্য সংরক্ষণে সহযোগিতা করা।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অন্যান্য বৈদ্যুতিক ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত দায়িত্ব পালন করা।

শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং

অন্যান্য যোগ্যতা

সাব-স্টেশন, ট্রান্সফরমার, জেনারেটর, ATS ও MDB/DB-এর নিয়মিত পরিদর্শন ও রক্ষণাবেক্ষণের দক্ষতা।

এসি, লিফট, পানির পাম্প ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতির ত্রুটি শনাক্তকরণ ও মেরামত কাজের দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৭ বছর

প্রার্থীর ধরন: উল্লেখ নেই

আরও পড়ুন: নারীদের চাকরি দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন, বেতন ৩৫,০০০

বয়সসীমা: সর্বোচ্চ ৪০

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: বাৎসরিক ৩টি উৎসব বেনাস প্রদান করা হবে (প্রধান ২টি ধর্মীয় উৎসব এবং পহেলা বৈশাখ)

কর্মস্থল: যেকোন স্থান, প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে নিয়মিত ভ্রমণ ও অবস্থান করে কাজ করতে হবে

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ২৪ ডিসেম্বর ২০২৬ 

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর